চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লন্ডনের রাস্তায় তরবারি হামলায় মৃত্যু ১৩ বছরের কিশোরের

আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডনের রাস্তায় প্রকাশ্যে চলল তরবারি হামলা। এই ঘটনায় মৃত্যু হল  ১৩ বছর বয়সী এক কিশোরের।  মেট্রোপলিটন পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট স্টুয়ার্ট বেল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কিশোরের মৃত্যুর ঘটনার। এদিনের হামলার জেরে গুরুত্বর আহত হয়েছেন দুজন পুলিশ কর্মকর্তা সহ পাঁচ জন।

 পুলিশ জানিয়েছে, অভিযুক্ত  হামলাকারী জনতা ও দুই কর্মকর্তার ওপর হামলা চালায়। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তবে বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, হাইনল্ট ট্রেন স্টেশনের কাছে একটি বাড়ির ভেতর  থেকে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আদে আদেলেকান বলেন,’ঘটনাটি সন্ত্রাসী সম্পর্কিত বলে মনে হচ্ছে না। তবে এদিনের এই ঘটনা জনজীবনের কাছে আতঙ্কের।’ 

উল্লেখ্য, এদিনের তলোয়ার  হামলার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার অ্যান্ড রেসকিউর কর্মকর্তারা। পাশাপাশি হামলা স্থলে আসে অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবা। এই ছুরি হামলার আহতদের বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা বর্তমানে কেমন আছেন তা এখন জানা যায়নি। অন্যদিকে অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে লন্ডন পুলিশ। এই হামলার সঙ্গে কারা যুক্ত ছিল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে ব্রিটেনের ছুরি হামলা এখন লাগাতার ঘটনা। এরফলে আতঙ্কের মধ্যে রয়েছেন আমজনতা।

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ