লখনউয়ের বিরুদ্ধে ‘বাঁচা-মরার’ ম্যাচে মুখোমুখি মুম্বই

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ঘরের মাঠে আজ মঙ্গলবার রাতে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস। আজকের ম্যাচ জিতে যেমন আইপিএলের প্লে অফে যাওয়ার পথে খানিকটা এগিয়ে যেতে চাইছেন লোকেশ রাহুলরা, তেমনই টানা দুই ম্যাচ হারা হার্দিকদের লক্ষ্য হারের হ্যাটট্রিকের লজ্জা এড়ানো। ফলে আজকের ম্যাচে ধুন্ধুমার লড়াই হবে বলেই মনহে করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবারের ম্যাচে মুম্বইয়ের তুলনায় লখনউ খানিকটা এগিয়ে। প্রথমত ঘরের মাঠে খেলবেন লোকেশ রাহুলরা। ফলে হাজার-হাজার সমর্থকের সমর্থন পাবেন। দ্বিতীয়ত, বেশ কয়েকটি ম্যাচ শেষে চোট সারিয়ে দলে ফিরছেন আইপিএলে সাড়া জাগানো ময়াঙ্ক যাদব। এদিনই টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষিত হয়েছে। ওই দলে জায়গা হয়নি লখনউয়ের অধিনায়কের। ফলে ব্যাট হাতে জ্বলে উঠে নির্বাচকদের যোগ্য জবাব দেওয়ার সুযোগ রয়েছে তার সামনে। কুইন্টন ডি’কক, নিকোলাস পুরানরা এখনও পর্যন্ত নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ফলে তাদেরও ব্যাট হাতে নিজেদের প্রমাণ করার সুযোগ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। বোলিংয়ে মহসিন খান, নাভিন উল হকরা এখনও তেমনভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে দুর্বল বোলিং বিভাগ খানিকটা সমস্যায় ফেলেছিল লোকেশ রাহুলদের। ময়াঙ্ক ফেরায় বোলিং বিভাগ খানিকটা শক্তিশালী হয়েছে।

অন্যদিকে নামী দামী বোলার ও ব্যাটারদের নিয়ে দল গঠন করলেও চলতি আইপিএলে খুব একটা সুবিধা করতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিশন, তিলক ভার্মারা বিক্ষিপ্তভাবে রান করছেন। ধারাবাহিকভাবে সফল হচ্ছেন না। গেরাল্ড কোয়ে‍ৎজে-যশপ্রীত বুমরারা বিপক্ষের ব্যাটারদের কাছে এখনও ত্রাস হয়ে উঠতে পারেননি। উপরন্তু যাকে জামাই আদর করে ডেকে এনে দলের অধিনায়কের দায়িত্বভার দেওয়া হয়েছিল সেই হার্দিক পাণ্ড্য চরম ব্যর্থ। আজকের ম্যাচে হারলে প্লে অফে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়বে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে প্রতিযোগিতায় টিকে থাকতে হার্দিকরা সর্বশক্তি উজাড় করে দেবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান