শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একাধিক বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত হওয়ার চরম ভোগান্তিতে পড়লেন আমেরিকার যাত্রীরা। এবার প্রযুক্তিগত ত্রুটির জেরে বড়সড় সমস্যার মুখে ইউনাইটেড এয়ারলাইন্স  (United Airlines)। সংস্থার আইটি সিস্টেমে গোলযোগ দেখা দেওয়ায় সোমবার (১৬ নভেম্বর) রানওয়েতে দাঁড়িয়েই থাকতে হয় একের পর এক বিমানকে। বন্ধ হয়ে যায় উড়ান চলাচল। শুক্রবারের দেশজুড়ে বিমান পরিষেবা বিপর্যয়ের ধাক্কা সামলানোর আগেই নতুন এই সমস্যায় উদ্বেগ বেড়েছে যাত্রীদের মধ্যে।

সোমবার ইউনাইটেড এয়ারলাইন্সের সিস্টেমে আচমকা প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এর ফলে বিমানগুলির ওজন সংক্রান্ত তথ্য যাচাইয়ের ব্যবস্থার সঙ্গে সংস্থার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে। বিমানের ওজন মাপার এই ব্যবস্থা বা ‘ওয়েট সিস্টেম’-এর সঙ্গে সংযোগ স্থাপন করতে না পারায় বিমানগুলিকে টেকঅফের ছাড়পত্র দেওয়া হচ্ছিল না।। ফলে বিমানবন্দরের টারম্যাকে দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় একাধিক বিমানকে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় যাত্রীদের পোস্ট থেকেই এই বিভ্রাটের বিষয়টি সামনে আসে। এক যাত্রী জানান, বিমানবন্দরের টারম্যাকে তাঁদের বিমান দাঁড়িয়ে রয়েছে। কিন্তু কখন টেকঅফের অনুমতি মিলবে, তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা 

পরে এক্স হ্যান্ডেলে ইউনাইটেড এয়ারলাইন্সের তরফেও সিস্টেমের সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়। সংস্থার বক্তব্য, প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।  যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে সংস্থা। তবে ঠিক কী কারণে এই সমস্যা তৈরি হয়েছে এবং কতক্ষণের মধ্যে উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, এর আগে গত ১৩ নভেম্বর আমেরিকাজুড়ে বিমান চলাচলে বড়সড় বিপর্যয় দেখা দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সমস্ত উড়ানের ক্ষেত্রে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করেছিল ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। নেটওয়ার্কে অতিরিক্ত ডেটা চলে আসায় পুরনো যন্ত্রপাতি অচল হয়ে পড়েছিল। এর জেরে বিমান যোগাযোগ ব্যবস্থা এবং রাডার ফিডেও সমস্যা তৈরি হয়। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের ইউনাইটেড এয়ারলাইন্সের প্রযুক্তিগত গোলযোগ নতুন করে প্রশ্ন তুলেছে আমেরিকার বিমান পরিষেবার পরিকাঠামো নিয়ে। ঘনঘন এই ধরনের বিভ্রাটে যাত্রী নিরাপত্তা ও পরিষেবার নির্ভরযোগ্যতা নিয়েও উদ্বেগ বাড়ছে।

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর