আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লখনউয়ের কাছে হেরে প্লেঅফ কঠিন করে ফেলল মুম্বই

নিজস্ব প্রতিনিধি, লখনউ: অস্তিত্ব রক্ষার ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে চার উইকেটে হেরে গেল মুম্বই ইন্ডিয়ান্স। আর ওই হারের ফলে আইপিএলের প্লেঅফে ওঠার কাজটা কঠিন হয়ে গেল হার্দিক পাণ্ড্যদের কাছে। প্রথমে ব্যাট করে ১৪৪ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে মার্কাস স্টোইনিসের ব্যাটের দাপটে চার বল বাকি থাকতেই জিতে গেল লখনউ। আর এই জয়ের ফলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পযেন্ট তালিকায় তিন নম্বরে উঠে এলেন লোকেশ রাহুলরা।

মঙ্গলবার রাতে জয়ের জন্য ১৪৫ রানের সহজ লক্ষ্য ছিল লখনউ সুপার জায়ান্টসের কাছে। ওই সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই জোর ধাক্কা খায় লোকেশ রাহুলের দল। ইনিংসের চতুর্থ বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন আর্শিন কুলকার্নি। তাঁকে ফেরান নুয়ান থুসারা। এর পরে অধিনায়ক লোকেশ রাহুল ও মার্কাস স্টোইনিস দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলের বিপর্যয় খানিকটা সামাল দেন। রাহুল যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে ঠাঁই না পাওয়ার অবিচারের জবাব দেবেন ব্যাপট দিয়ে। যদিও প্রত্যাশা জাগিয়েও বড় রানের ইনিংস খেলতে পারেননি তিনি। ২২ বলে ২৮ রান করে মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্যর বলে সাজঘরে ফিরে যান।

এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে স্টোইনিস ও দীপক হুডা ৪০ রান যোগ করেন। ব্যক্তিগত ১৮ রানে আউট হন হুডা। একা কুম্ভ হয়ে লড়াই চালাতে থাকেন স্টোইনিস। তিনি সাজঘরে ফেরেন ৪৫ বলে ৬২ রানের চোখধাঁধানো ইনিংস খেলে। অ্যাশটন টার্নার ৯৫০ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। আয়ুশ বাদোনি অযথা তাড়াহুড়ো করতে গিয়ে ব্যক্তিগত ৬ রানে আউট হয়ে যান। পর পর উইকেট খোয়ানোয় খানিকটা চাপে পড়ে যায় লখনউ। শেষ পর্যন্ত নিকোলাস পুরান চার বল বাকি থাকতেই দলকে কাঙ্খিত জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তিনি ১৪ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। উল্টোদিকে ক-রুণাল পাণ্ড্য এক রানে অপরাজিত থেকে যান। মুম্বইয়ের পক্ষে হার্দিক পাণ্ড্য দুই উইকেট নিয়েছেন। গেরাল্ড কোয়ে‍ৎজে, মহম্মদ নবি ও নুয়ান থুসারা একটি করে উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ