কনসার্টে সুনিধিকে লক্ষ্য করে ছোড়া হল বোতল, ভক্তকে উচিত শিক্ষা গায়িকার

তবে চুপ থাকেন নি নায়িকা, তিনিও দোষীদের পাকড়াও করতে উপযুক্ত ব্যবস্থা করেছেন। সেখানে ঠিক কী ঘটেছিল? সম্প্রতি, গায়িকা দেরাদুনের SGRR বিশ্ববিদ্যালয়ে তরুণদের জন্য পারফর্ম করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ হোক বা বিদেশ, বিনোদন শিল্পীরা গোটা বিশ্বজুড়ে রাজত্ব করছেন। বিশেষ করে, সঙ্গীত শিল্পী অবসর সময়ে নানা জায়গায় কনসার্ট করে বেড়ান। আর সেখানেই ঘটে যায় নানা দুর্ঘটনা। অতিরিক্ত উত্তেজনার বশে দর্শকদের আসন থেকে নানারকম বস্তু ছোঁড়া হয়। যার ফলে মঞ্চেই তাল কাটে সঙ্গীতশিল্পীদের। এমন ঘটনা এই প্রথম নয়, এর আগে বিদেশী সঙ্গীত শিল্পীদের কনসার্টে এমন অনেক বীভৎস ঘটনা ঘটেছে। এমনকী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের কনসার্টেও দর্শক আসন থেকে মহিলারা অন্তর্বাস ছুঁড়েছেন। এবার এরকমই একটি সাংঘাতিক ঘটনার সম্মুখীন হলেন জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। সুনিধি চৌহান বলিউডের অত্যন্ত প্রশংসিত একজন গায়িকা।

যিনি দেশের কোণে কোণে বসবাসকারী তাঁর লক্ষ লক্ষ ভক্তদের ভালবাসা উপভোগ করেন।কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। সম্প্রতি একটি কনসার্টে তাঁর সঙ্গে চরম দুর্ভাগ্য জনক একটি ঘটনা ঘটল। তবে চুপ থাকেন নি নায়িকা, তিনিও দোষীদের পাকড়াও করতে উপযুক্ত ব্যবস্থা করেছেন। সেখানে ঠিক কী ঘটেছিল? সম্প্রতি, গায়িকা দেরাদুনের SGRR বিশ্ববিদ্যালয়ে তরুণদের জন্য পারফর্ম করেছেন। অনুষ্ঠানের ঠিক মধ্যবর্তী পর্যায়ে, যখন শ্রোতাদেরকে গানে মাতিয়ে তুলছিলেন গায়িকা। ঠিক তখনই দর্শকের আসনের সামনের সারির কেউ তার দিকে জলের বোতল ছুঁড়ে মারে। আর বস্তুটি তার দিকে আসতে দেখে মুহূর্তে হতবাক হয়ে গেলেও গায়ক পারফর্ম করা বন্ধ করেননি।

 

 

View this post on Instagram

 

A post shared by Sunidhi Chauhan (@sunidhichauhan5)

এরপর গান শেষ হয়ে গেলে সুনিধি সেই ভক্তকে ভর্ৎসনার জন্য অভিনব প্রতিবাদের পথ বেছে নেন। অনলাইনে প্রচারিত ইভেন্টের একটি ভিডিওতে, সংগীতশিল্পীকে খুব বিনয়ের সঙ্গে বলতে দেখা গিয়েছে, “বোতল ছুঁড়ে কি হবে, আগে বল, এতে হবে কি, আমার কি অনুষ্ঠান থেমে যাবে! আপনি কি ওটা চান?’ তখন তিনি সর্বসম্মত ‘না’ দিয়ে সাড়া দেন এবং সুনিধি তাঁর শো চালিয়ে যান। এদিন তিনি কনসার্টের জন্য একটি কাস্টম-মেড ফ্রিলড টি-শার্ট পরেছিলেন যার উপর ‘SC 01’ মুদ্রিত ছিল। অগাছালো খোলা চুলে রকস্টারের থেকে কোনও অংশ কম সুন্দর দেখাচ্ছিল না তাঁকে। সুনিধি চৌহান বেশ কিছু আইকনিক এবং হিট গান গেয়েছেন।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?