এবার পর্দায় ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স করবেন সলমন

তাঁকে শেষ দেখা গিয়েছিল, রণবীর কাপুরের সঙ্গে 'Animal' ছবিতে। এবং প্রশংসিতও হয়েছিল তাঁর অভিনয়। এবার শোনা যাচ্ছে, অভিনেত্রীকে আর মুরুগাদোস পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিকান্দারে দেখা যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ এপ্রিল রবিবার কাকভোরে সুপারস্টার সলমান খানের বাড়িতে ৪-৫ রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালায় দুষ্কৃতীরা।এরপরেই সলমানের নিরাপত্তা আরও জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। যদিও এখনও পর্যন্ত ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং জেলে একজন অপরাধী মারা গিয়েছেন। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তদন্তে জানতে পেরেছে সলমানের বাড়িতে হামলা চালানোর মূল অভিযুক্ত করা কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। যাই হোক, এইসব হামলায় একেবারেই ভয় নেই সুপারস্টারের। তিনি ইতিমধ্যেই দুবাই, লন্ডন থেকে ঘুরে এসেছেন। এবং তাঁর পরবর্তী ছবির নামও ঘোষণা করেছেন। ২০২৫ সালে মুক্তি পাবে সলমনের ছবি ‘সিকান্দার’।

চলতি মাস থেকেই শুটিং শুরু করেছেন অভিনেতা। তবে সলমনের ছবির নায়িকা কে, নিশ্চয়ই তা জানতে ইচ্ছে করছে। সাম্প্রতিক আপডেট পাওয়া খবর অনুযায়ী, ছবিতে যোগ দিতে পারেন জাতির ক্রাশ রশ্মিকা মান্দান্না। পুষ্পা ছবির পর থেকেই অভিনেত্রীর কেরিয়ার নয়া মোড় নিয়েছে। বলিউডে একের পর এক সুযোগ পাচ্ছেন অভিনেত্রী। তাঁকে শেষ দেখা গিয়েছিল, রণবীর কাপুরের সঙ্গে ‘Animal’ ছবিতে। এবং প্রশংসিতও হয়েছিল তাঁর অভিনয়। এবার শোনা যাচ্ছে, অভিনেত্রীকে আর মুরুগাদোস পরিচালিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত সিকান্দারে দেখা যাবে। হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিও চুটিয়ে করছেন।ছবিটি ২০২৫ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বৃহস্পতিবার ছবির নির্মাতা সংস্থা ইনস্টাগ্রামে বিষয়টি ঘোষণা করেছেন।

সাম্প্রতিক ব্লকবাস্টার ‘অ্যানিমাল’-এর সাফল্যের পর, রশ্মিকা মান্দানাও ‘সিকন্দার’-এ আবারও দর্শকদের মোহিত করতে প্রস্তুত। সলমানের সঙ্গে এর আগে বলিউডের বহু অভিনেত্রী জুটি বেঁধেছেন, কিন্তু রশ্মিকা প্রথম। তাই দর্শকদের সালমান এবং রশ্মিকার জুটি পর্দায় দেখার উত্তেজনাও প্রবল। ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন ভাইজান। প্রোডাকশন হাউস আনুষ্ঠানিকভাবে ইনস্টাগ্রামে খবরটি ঘোষণা করেছে। পোস্টের প্রতিক্রিয়ায় উত্তেজিত রশ্মিকা প্রতিক্রিয়া লিখেছেন, “আপনি বন্ধুরা অনেক দিন ধরেই আমাকে পরবর্তী আপডেটের জন্য জিজ্ঞাসা করছেন!! আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত একজন হতে পেরে।” ৯ মে, ‘সিকন্দার’-এর সেট থেকে সলমান খানের একটি ছবি ভাইরাল হয়েছিল। যখন তিনি শুটিং শুরু করেছিলেন।

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক