প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার দুপুর ১২টা ১৩ মিনিট নাগাদ ৯০ বছর বয়সে বৃন্দাবনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী, সদস্য এবং অসংখ্য ভক্তের মধ্যে। দীর্ঘ কয়েক দশক ধরে রামকৃষ্ণ সঙ্ঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ধর্মীয় শিক্ষা, শাস্ত্রচর্চা এবং আধ্যাত্মিক জগতে তাঁর বিশেষ অবদান ছিল।

স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে সমাজমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে, তাঁর মৃত্যু আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি। শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার এবং মানবসেবায় তাঁর আজীবনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

১৯৩৬ সালের ১ জুলাই কেরলের এর্নাকুলাম জেলায় জন্মগ্রহণ করেন স্বামী ভজনানন্দজি মহারাজ। স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষা নেন তিনি। ১৯৬১ সালে বেঙ্গালুরু মঠের মাধ্যমে রামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন। পরবর্তীতে ১৯৭১ সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। ১৯৭৮ সাল পর্যন্ত বেঙ্গালুরু মঠে বিভিন্ন দায়িত্ব পালনের পর মায়াবতীর অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত ‘প্রবুদ্ধ ভারত’ পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। ১৯৯০ সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য হন। ১৯৯২ সালে দুই প্রতিষ্ঠানের সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘ ২৫ বছর সেই দায়িত্ব সামলানোর পর ২০২২ সালের এপ্রিল মাসে সহ-সভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুনঃ বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

বেলুড় মঠের প্রবেশনার্স ট্রেনিং সেন্টারে প্রায় তিন দশক ধরে যোগদর্শন, বেদান্ত ও তুলনামূলক ধর্মতত্ত্ব পড়িয়েছেন তিনি। সংস্কৃত ও ধর্মীয় দর্শনে তাঁর বিশেষ পাণ্ডিত্য ছিল। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে ‘দ্য লাইট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড’ এবং ‘যোগা অফ মেডিটেশন’। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি। আগামী ১৭ নভেম্বর বৃন্দাবনে স্বামী ভজনানন্দজি মহারাজের শেষকৃত্য সম্পন্ন হবে।

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

স্কুটারে আচমকা ধাক্কা, কন্টেনার-ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত তরুণী

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার

হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের আবহে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

খাবার অর্ডারে বাড়তি খরচে লাগাম, Rapido-র ফুড ডেলিভারি সংস্থার পরিষেবা শুরু কলকাতায়

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত, বিলকিস বানো ধর্ষণ মামলায় দুই দোষীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের

হাড়হিম ঘটনা কলকাতায়, ছেলের হাতে খুন মা