অন্তর্ধান নিয়ে বাড়ছে রহস্য, নজরদারির ভয়ে ২৭ ইমেল ব্যবহার সোধির!

এদিকে গুরু চরণের বাবা-মা খুবই ভেঙে পড়েছেন। তাঁর নিখোঁজ হওয়ার রহস্য দিনের পর দিন আরও গভীর হচ্ছে। সম্প্রতি পুলিশের তদন্তে আরও বিস্ফোরক তথ্য উঠে এসেছে। তাঁরা গুরুচরণের ২৭ টি ইমেল আইডি এবং ১০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২২ এপ্রিল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না জনপ্রিয় ধারাবাহিক ‘তারক মেহতা কা উলটা চশমা’ শোয়ের ‘সোধি’-কে। যাঁর ভাল নাম গুরুচরণ সিংহ। প্রায় ১৯ দিন হতে চলল তাঁর নিখোঁজ হওয়ার। কিন্তু এখনও কোনও খোঁজ নেই অভিনেতার। তাঁর ফোন বন্ধ ২২ এপ্রিল থেকে। ২০০৮-২০১৩ সাল পর্যন্ত তিনি শোয়ে অভিনয় করেছিলেন। এরপর প্রযোজকের সঙ্গে তাঁর বোঝাপড়া না হওয়ার কারণে তিনি শো ছেড়ে দেন। আবারও ২০২০ সালে শোয়ে প্রবেশ করেন। এরপর ১ বছরের মাথায় আবারও বাবা অসুস্থতার জন্যে তিনি শো ছেড়ে দেন। যাই হোক, ৫০ বছর বয়সী অভিনেতার অপহরণের মামলা করেন তাঁর বাবা। তিনি ২৬ এপ্রিল পালাম থানায় IPC ৩৬৫ ধারায় (গোপনে বন্দি করা) মামলা দায়ের করেন।

২২ এপ্রিল তাঁর দিল্লি থেকে মুম্বই যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাননি। সেদিন থেকেই তিনি নিখোঁজ। অথচ পুলিশ তদন্ত করে একটি CCTV ফুটেজ থেকে জানতে পারে, অভিনেতাকে শেষ দিল্লির দক্ষিণ-পশ্চিম ডাবরির একটি ATM থেকে ৭,০০০ টাকা তুলতে দেখা যায়। এরপর তিনি রিক্সা করে সেখান থেকে প্রস্থান করেন। এমনকি তিনি ইচ্ছে করেই ফোন রেখে অন্তর্ধান হয়েছেন। তদন্তে পুলিশ আরও জানতে পারে, তিনি খুবই অর্থকষ্টে ভুগছিলেন। সামনেই তাঁর বিয়ে ছিল। হতে পারে, তিনি ইচ্ছে করেই প্রকাশ্যে আসছেন না। এদিকে গুরু চরণের বাবা-মা খুবই ভেঙে পড়েছেন। তাঁর নিখোঁজ হওয়ার রহস্য দিনের পর দিন আরও গভীর হচ্ছে। সম্প্রতি পুলিশের তদন্তে আরও বিস্ফোরক তথ্য উঠে এসেছে। তাঁরা গুরুচরণের ২৭ টি ইমেল আইডি এবং ১০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন।

পুলিশের সন্দেহ, তিনি কারোর দ্বারা নজরদারি ছিলেন। একজন পুলিশ অফিসার বলছেন, অভিনেতাকে কেউ নজরে রাখতেন। তাই প্রায়শই তিনি ইমেল অ্যাকাউন্ট পরিবর্তন করতেন। অভিনেতা দুটি মোবাইল ফোন ব্যবহার করেন। একটি ফোন বাড়িতেই রেখে গিয়েছিলেন। তাঁর আরেকটি ফোনের শেষ কল ছিল তাঁর একজন বন্ধুর। এছাড়াও পুলিশ তদন্ত করে তাঁর ১০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডের যাবতীয় ট্রানজাকশনের হদিশ পেয়েছেন। যেখানে তাঁর শেষ লেনদেনটি ছিল ১৪,০০০ টাকার। পুলিশ তদন্তে আরও জানতে পারে যে, তাঁর অনেক ঋণ এবং বকেয়া ছিল। দিল্লী ক্রাইম ব্রাঞ্চ এবং স্পেশাল সেল তাঁকে খুঁজে বের করার চেষ্টা করছেন। দিল্লী পুলিশের দল তাঁর পরিচিত ৫০ জনের থেকে জবানবন্দি নিয়েছেন। কেউ বলেছে তিনি ছাত্তারপুরের ধ্যান কেন্দ্রে যেতে পারেন। আবার কেউ বলছেন সোধি হিমালয়ে যাওয়ার আগ্রহ দেখাতে পারেন। পুলিশ ইতিমধ্যেই হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ডের মতো কিছু রাজ্যে গুরুচরণের নিখোঁজের বিষয়ে তদন্ত চালাচ্ছেন।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২