অভিনেত্রী কনীনিকাকে তো চেনেন, মা হিসাবে কেমন জানেন?

সারাদিন শুটিংয়ে ব্যাস্ত। কিন্তু প্যাকআপের পরেই শুরু হয় কনীনিকার আসল কাজ। কেন জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সারাদিন শুটিংয়ে ব্যাস্ত। কিন্তু প্যাকআপের পরেই শুরু হয় কনীনিকার আসল কাজ। শুটিংয়ের মাঝে গ্যাস বুক থেকে শুরু করে ফোনে নানা কাজ সারা। বাড়ি ফিরে মেয়ে কিয়াকে সামলানো সবটাই করতে হয় কনীনিকাকে। শুটিংয়ের ফাঁকে টেলিফোনিক আড্ডায় কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তাঁদের মা-মেয়ের খুনসুটির গল্প শুনলেন এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্য।  মেয়ে কিয়াকে ছেড়ে আসতে মন কাঁদে প্রতি মুহূর্তে বাস্তবের সহচরীর। সেটাই তো স্বাভাবিক। তাই প্যাকআপের পর তাঁর মধ্যে কোথা থেকে আসে এক অদ্ভুত এনার্জি। তা তিনি নিজেও জানেন না। 

মেয়েকে দেখেই সব ক্লান্তি উধাও। কিয়াকে দেখার পরই কিভাবে এত এনার্জি চলে আসে তা কনীনিকা নিজেও জানেন না।  তারপর থেকে শুরু হয় মেয়ে কিয়ার সঙ্গে সময় কাটানো। মেয়েকে সময় দিতে কোনও রবিবার শুটিং রাখেন না কনীনিকা। শুটিংয়ের শেষে সবটা সময় শুধুই কিয়ার। কিছুদিন ধরে একটু শরীরটা ঠিক নেই , তাই সকাল বেলা মাকে কাছছাড়া করতে এতটুকু মন চায় না খুদের। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রেখে আসা হয় দাদু দিদার কাছে। শুটিং শেষে কনীনিকা যখন বাড়ি ফেরেন মেয়েকে আবার সঙ্গে নিয়ে ওই সময়টাই তাঁর ও মেয়ে কিয়ার একান্ত নিজস্ব সময়।

কলকাতা শহর দেখতে দেখতে, গান গাইতে গাইতে একান্তে সময় কাটান মা-মেয়ে। একেকদিন রাতে ঘুম আসেনা কিয়ার। মায়ের সঙ্গে থাকে প্রচুর কথা। মেয়েকে সময় দিয়ে  কনীনিকা শোনেন সেই সব কথা। এবং এই একরত্তির থেকেও তিনি প্রতিমুহূর্তে শেখেন অনেককিছু। দাদু দিদার সঙ্গে বসে মায়ের ‘আয় তব সহচরী’ দেখে ছোট্ট কিয়া। কখনও আবার টিভির পর্দাতেই মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে সে।

 

কিন্তু এই যে দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি ও তার পর কনীনিকার কামব্যাক। তার জন্য কি আলাদা কোনও প্রস্তুতি নিতে হয়েছিল তাঁকে? কনীনিকা জানিয়েছেন, আলাদা করে তাঁকে কোনও প্রস্তুতি নিতে হয়নি। অনলাইনেই অ্যাক্টিং ক্লাস শুরু করেন কনীনিকা । তাঁর দুটো কারণ ছিল, প্রথম চর্চা বজায় রাখা । দ্বিতীয়, করোনার মধ্যে মানসিক স্বাস্থ্যকে ভাল রাখা। কারণ নাচ ও অ্যাক্টিং ছাড়া থাকতে পারেন না। ছাত্রছাত্রীদের শেখানোর মধ্যে দিয়ে চর্চার মধ্যে থাকতে পেরেছেন। এখন তো  কখনও কখনও মেয়ের সঙ্গেও নাচের মহড়া চলে। চলে মা-মেয়ের ফোটশুটও । 

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ