কলেজ পড়ুয়ার ভূমিকায় এই প্রথম অভিনয় নয় কনীনিকার

কলেজ পড়ুয়ার ভূমিকায় এই প্রথম অভিনয় নয় কনীনিকার। রাজা সেনের পরিচালনায় 'স্বপ্ননীল' ধারাবাহিকে কাজ করেছিলেন ক্যারিয়ারের গোড়াতেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শাশুড়ি বউমার সম্পর্কের অন্যরকম এক রসায়ন নিয়ে ‘আয় তবে সহচরী’। শাশুড়ি বউমার চিরাচরিত তিক্ত সম্পর্ক আর কূটকচালি বাংলা সিরিয়ালের প্রতিটি মানুষ দেখে অভ্যস্ত ‘আয় তবে সহচরী’ ঠিক তার উল্টো গল্প বলে। এবার শুটিংয়ের ফাঁকে অসম বয়সী বন্ধুতা নিয়ে অকপট কনীনিকা।  কথা বললেন এই মুহূর্তের প্রতিনিধি অরণী ভট্টাচার্য। 

এমন অসম বয়সী বন্ধুতা কি কখনও হয়েছে?

কনীনিকার বেশিরভাগ বন্ধুই নাকি তাঁর থেকে বয়সে বেশ অনেকটা বড়। আর তাই এমন বন্ধুত্ব নিয়ে তিনি খুব একটা বিস্মিত নন কারণ বয়স যাই হোক না কেন মনের মিল থাকলে বাকি আর পাঁচটা সম্পর্কের মত বন্ধুত্বের সম্পর্কও তৈরি হয়ে যায়। তবে শাশুড়ি বউমার ক্ষতি চাইছে এটা না দেখিয়ে যে তাঁর এই ধারাবাহিকে এই সম্পর্কের একটা অন্যদিক তুলে ধরা হচ্ছে এতে অভিনেত্রী যারপরনাই খুশি। 

কলেজ পড়ুয়ার ভূমিকায় এত বছর পরে অভিনয়,  কতটা নস্টালজিক কনীনিকা? 

কলেজ পড়ুয়ার ভূমিকায় এই প্রথম অভিনয় নয় কনীনিকার। রাজা দাসগুপ্তের পরিচালনায় ‘স্বপ্ননীল’ ধারাবাহিকে কাজ করেছিলেন ক্যারিয়ারের গোড়াতেই। তখন উনিশ বছরের কনীনিকা আর আজকের কনীনিকার মধ্যে আকাশ জমিন পার্থক্য। রাজা সেনের সঙ্গে কাজ করার সময় প্রথমবর্ষের ছাত্রী কনীনিকার মন জুড়ে শুধুই নস্টালজিয়া। এত বছর পরে আবারও সেরকমই এক চরিত্রে অভিনয় করছেন তিনি। বয়সটা একটু বেশি দেখানো হচ্ছে বটে তবে মনের বয়স যে এতটুকু বাড়তে দেননি কনীনিকা। এত কিছুর মধ্যেই সংসার, সন্তান, শুটিংফ্লোর সবটা  সামলান বাস্তবের সহচরী ? আসলে সহচরীদের ছুটি নেই। টাইম ম্যানেজমেন্টটাই তাই মেয়েদের জীবনে বড় একটি বিষয়।

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ