চতুর্থ দফাতেও ভোটদানের হার হতাশাজনক, উদ্বেগ পদ্ম শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট চতুর্থীতেও বদলাল না আমআদমির ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে অনীহার চিত্রটি। সোমবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় দেশের ১০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ভোট পড়েছে ৬২.৯০ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। ওই রাজ্যে ভোটদানের গড় হার ৭৫.৬৬ শতাংশ। ভোটদানের হারে সবচেয়ে পিছিয়ে মহারাষ্ট্র। মরাঠাভূমে ভোট পড়েছে মাত্র ৫২ দশমিক ৪৯ শতাংশ। ভোট চতুর্থীতে ভোটদানের হার বিজেপি শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করেছে। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বান উপেক্ষা করে সাধারণ ভোটাররা ঘরবন্দি হয়ে থাকছেন তা বুঝতে পারছেন না তাঁরা। যদিও নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, চূড়ান্ত হিসাবে ভোটদানের হার বাড়বে। তবে তা কত শতাংশে পৌঁছবে তা বলা সম্ভব নয়।

গত ১৯ এপ্রিল থেকে দেশে অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হয়েছে। মোট সাত দফায় ভোট নেওয়া হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় ভোটদানের হার ছিল যথাক্রমে ৬৬.১৪, ৬৬.৭১ ও ৬৫.৬৮ শতাংশ। ভোটদানের ওই হার যথেষ্ট নিরাশাজনক বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। লোকসভা ভোটের আগে দলের পান্না প্রমুখদের এক সম্মেলনে ৭৫ শতাংশ মানুষ যাতে ভোট দেন তার জন্য উদ্যোগী হতে আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির তরফে শ্লোগান তোলা হয়েছিল, ‘পহেলে ভোটদান, বাদ মে জলপান’। কিন্তু মোদির ওই আর্জিতে তেমন সাড়া মেলেনি।

প্রথম তিন দফার মতো চতুর্থ দফাতেও বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলিতে ভোটদানের হার রীতিমতো হতাশাজনক। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল পাঁচটা পর্যন্ত যোগী আদিত্যনাথের রাজ্যে ভোটদানের হার ৫৬.৩৫ শতাংশ। এনডিএ’র শরিক নীতীশ কুমারের বিহারে ভোট পড়েছে ৫৪.১৪ শতাংশ। বিজেপি শাসিত মহারাষ্ট্রে ভোট পড়েছে ৫২.৪৯ শতাংশ। তবে বিজেপি শাসিত আর এক রাজ্য মধ্যপ্রদেশে ভোটদানের হারে খানিকটা উন্নতি চোখে পড়েছে। ওই রাজ্যের আট আসনে এদিন ভোট পড়েছে ৬৮.০১ শতাংশ।  ঝাড়খণ্ডে ভোট পড়েছে ৬৩.১৪ শতাংশ। ওড়িশায় ভোট পড়ার হার ৬২.৯৬ শতাংশ। আর ভোটদানের প্রতি মানুষের এমন নিরু‍ৎসাহ বিজেপি নেতাদের কাছে উদ্বেগের কারণ হয়ে উঠেছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?