মুম্বইতে ভেঙে পড়া বিল বোর্ডের মালিক ধর্ষণে অভিযুক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে শিরনামে রয়েছে মুম্বইয়ে  বিল বোর্ড ভেঙে পড়াত ঘটনা। আর তা নিয়ে মুম্বইয়ে ছড়িয়েছে উত্তেজনা। এবার সামনে এল ধুলো ঝড়ে ভেঙে পড়া বিল বোর্ডের মালিক কে? জানা গিয়েছে, ওই বিল বোর্ডটির মালিক হলেন ভবেশ ভিন্দে নামে এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা।

কে এই ভবেশ ভিন্দে  ? মুম্বই পুলিশের কাছে তাঁর নাম অপরিচিত নয়। তার বিরুদ্ধে ধর্ষণসহ ২০টিরও বেশি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছেন, ভিন্দে এখন পলাতক রয়েছে। তাঁর ফোন বন্ধ রয়েছে। তাই ভিন্দে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। সূত্রের খবর, গত কয়েক বছর ধরে হোর্ডিং ও ব্যানার লাগানোর জন্য ভারতীয় রেল এবং মুম্বই পুরসভা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছ থেকে বেশ কয়েকটি টাকা পেয়েছিলেন ভিন্দে। এছাড়াও তিনি ২০০৯ সালে মুলুন্দ আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে রাজ্য নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় ভিন্দে হলফনামায় জানিয়েছিল, মুম্বাই পৌর কর্পোরেশন আইন এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে তার বিরুদ্ধে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে।চলতি বছরের জানুয়ারিতে মুলুন্দ থানায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে । তবে  বর্তমানে ভিন্দে কোথায় রয়েছে তা এখন জানা যায়নি।

উল্লেখ্য, সোমবার ধুলোঝড় চলার সময়ে ঘাটকোপারের সমতা কলোনীর কাছে একটি বিশাল আকারের বিজ্ঞাপনী বোর্ড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পাশেই থাকা একটি পেট্রল পাম্পের উপরে ওই বোর্ড ভেঙে পড়ে। বোর্ডের নিচে চাপা পড়ে যান ধুলোঝড় থেকে বাঁচতে পেট্রল পাম্পে আশ্রয় নেওয়া বেশ কয়েকজন। খবর পেয়েই বিল বোর্ডের নিচে চাপা পড়াদের বাঁচাতে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থল থেকে প্রথমে তিন জনের নিথর দেহ উদ্ধার করা হয়। ৯১ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর