নামখানা এলাকায় নদী বাঁধে বড় ফাটল, বাঁধ তৈরীর নামে দুর্নীতির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,নামখানা: আবারো দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় এলাকায় নদী বাঁধে বড় ফাটল, বাঁধ তৈরীর নামে নানা রকম দুর্নীতির অভিযোগ। আয়লা, আমফান ও ইয়াসের দগদগে ক্ষত আজও রয়ে গিয়েছে মথুরাপুর(Mathurapur) লোকসভা কেন্দ্রের পাথরপ্রতিমা, নামখানা, সাগরদ্বীপ, রায়দিঘি ও কাকদ্বীপের(Kakdwip) বিস্তৃর্ণ এলাকাজুড়ে। আবারো নামখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী বাদে দেখা দিয়েছে বড় বড় ফাটল, আতঙ্কে এলাকাবাসী।পূর্ণিমা-অমবস্যার কোটাল সহ বর্ষার তিনমাস নদী এবং সমুদ্র বাঁধে ফাটল ও ভাঙনের জেরে অনেক সময় এলাকায় নোনা জল ঢুকে ক্ষতি হয় কাঁচা বাড়ি, চাষের জমি, সবজি বাগান এবং মাছ চাষের পুকুর।

সুন্দরবনবাসীদের অভিযোগ, ভোট এলেই বাঁধ তৈরী নিয়ে হাজারও প্রতিশ্রুতি দেয় শাসক দলের নেতারা। আর ভোট ফুরোলেই যেই কে সেই ! আর ভাঙন আটকাতে বাঁশ ও কাঠের রেলিং দিয়ে মাটির বাঁধ নির্মাণ করা হয় তা খুবই নিম্নমানের। তাতে বিশেষ কিছু কাজ হয় না বলেও অভিযোগ। মাটির বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে গত কয়েক বছর ধরে স্থায়ী কংক্রিটের বাঁধ(Dam) তৈরির দাবি জানিয়ে আসছেন উপকূলের বাসিন্দারা। কিন্তু তাদের দাবি কেউ কোনরকম কর্ণপাত করে না। আর তাই নির্বাচনের মুখে বেহাল নদী ও সমুদ্র বাঁধের ভাঙন সমস্যার পাশাপাশি তৃণমূল নেতাদের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। ভোটের প্রচারে এক ধাপ এগিয়ে বিজেপি স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দিচ্ছে। বর্তমানে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ১৮, ১৬, ৪৫৪।

আর এই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের ভোট এবারের নির্বাচনে শাসক তৃণমূলের কাছে বড় ফ্যাক্টর হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারনা। তবে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, দুর্নীতির নামে কুৎস্যা করে কোন লাভ হবে না বিরোধীদের।ওরা মিথ্যে কথা বলছে। সুন্দবনজুড়ে সমস্ত নদী ও সমুদ্র বাঁধ স্থায়ী করা হচ্ছে। ভাঙনের বড় অংশে কংক্রিটের বাঁধ তৈরী হয়েছে ও কাজ চলছে। মানুষ সব জানে। তাই উন্নয়নকে সামনে রেখে মানুষ আবার তৃণমূলকেই ভোট দেবে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান