চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চাটনি নয়! আম দিয়ে বানিয়ে ফেলুন মাংসের ‘সুস্বাদু’ পদ

courtesy google

নিজস্ব প্রতিনিধি :  কাঁচা আম দিয়ে চাটনি তো খেয়েই থাকি আমরা। এছাড়াও কাঁচা আম সহযোগে বাড়িতে রান্না হয় নানান পদ।তবে আমের সঙ্গে চিকেন যোগ করে খেয়েছেন কখনো? সেরকম কোন বাড়তি ঝামেলাই হয় না। আপনি কী জানেন রবি ঠাকুর খেতে খুব ভালোবাসতেন এই পদ। কষিয়ে তাই রান্না হত ঠাকুরবাড়ির হেঁশেলে। একবার বাড়িতে চেষ্টা করেন দেখতে পারেন এই পদ। খেতে অসাধারণ স্বাদ। জেনে নিন কীভাবে বানাবেন –

উপকরণ : মাংস ৫০০, ১ টা বড় কাঁচা আম,টক দই, আলু, পটল, পেঁয়াজ, টমেটো পেস্ট, ধনেপাতা, শুকনো লঙ্কা, লবন, তেল, হলুদ সামান্য, ঘি

প্রণালী : প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিন। পেঁয়াজ এবং আদা খোসা ছাড়িয়ে বেটে নিন। এবার দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, সামান্য লবন এবং খানিকটা ঘি ভালো করে মিশিয়ে মাংসতে মাখিয়ে নিন। কম করে ১.৫ ঘণ্টা মাংস ম্যারিনেট করে রেখে দিতে হবে।

কাঁচা আম মিহি করে কুচিয়ে নিন। আমের পরিমাণটা খেয়াল রাখতে হবে। পরিমাণমত দিলেই হবে। আলুর খোসা ছাড়িয়ে নিন। বর্ডার রেখে পটলের খোসা ছাড়াবেন। আলুর বড় বড় পিস হবে (মাংসের আলু যেমন হয়)। পটল বড় হলে অর্ধেক করে ভাগ করে নিতে হবে।

এরপর কড়াইয়ে তেল গরম করে সামান্য লবন এবং হলুদ সহযোগে আলু এবং পটল ভেজে তুলে রাখুন। কড়াইয়ে ঘি গরম করে তাতে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। ফোঁড়নের সুগন্ধ উঠলে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। তাতে দিয়ে দিন সামান্য লবন, চিনি, হলুদ এবং লঙ্কা গুঁড়ো ও টমেটো পেস্ট।

সমস্ত উপকরণ খুব ভালো করে কষাতে থাকুন। প্রয়োজন মতো অল্প অল্প করে জল দেবেন। খেয়াল রাখবেন কড়াইয়ের নীচটা যেন পুড়ে না যায়।যতক্ষণ না মাংসের রং পরিবর্তন হচ্ছে ততক্ষণ মাংস কষিয়ে যান।

এরপর ওর মধ্যেই ভেজে রাখা আলু, পটল দিয়ে দিন। সামান্য ধনেপাতা কুচিও দিতে পারেন।যতক্ষণ না মাংস নরম সিদ্ধ হচ্ছে ততক্ষণ লো ফ্লেমে মাংস কষিয়ে যান। মাংস নরম হয়ে গেলে ঝোল ঘন করার জন্য মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। ঝোল খেতে না চাইলে ভাল করে কষিয়ে নিতে হবে। এরপর সঙ্গে সঙ্গে নামিয়ে খাওয়া যাবে না। একটু কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু পদটি।

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

গরমে পেটের সমস্যা কমাতে পাতে রাখতে পারেন ঝিঙে-চিংড়ির এই ঘরোয়া রেসিপি

হঠাৎই ট্রেন্ডে রাইস পেপার! জানেন এর আসল কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ