পটনায় স্কুল চত্বরের নিকাশি নালা থেকে উদ্ধার তিন বছরের শিশুর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: স্কুল চত্বরের নিকাশি নালা থেকে এক তিন বছরের শিশুর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পটনায়। ক্ষুব্ধ বাসিন্দারা স্কুলটিতে আগুন ধরিয়ে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পটনার পুলিশ সুপার চন্দ্রপ্রকাশ জানিয়েছেন, শিশুর দেহ উদ্ধারের ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পটনার এক বে্সরকারি স্কুলের তিন বছরের পড়ুয়া বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজখবর শুরু করেন। স্কুলে হাজির হয়ে কর্তৃপক্ষের কাছে নিখোঁজ শিশুর বিষয়ে জানতে চান। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেন, ছুটির সময়ে ওই পড়ুয়া বাড়ি চলে গিয়েছে। কিন্তু সেই কথা বিশ্বাস করতে চাননি পরিবারের সদস্যরা। নিখোঁজ শিশুর খোঁজে স্কুলের ভিতরে তল্লাশি চালাতে শুরু করেন। খানিকবাদেই ক্লাস রুম সংলগ্ন নিকাশি নালায় ওই শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা স্কুলে ছুটে আসেন।

ক্ষুব্ধ জনতা স্কুলে ভাঙচুর করার পাশাপাশি আগুনও ধরিয়ে দেন। খুনিদের ধরার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় প্রশাসনের পদস্থ আধিকারিকরাও হাজির হন। নিহত শিশুর পরিবারের অভিযোগ, স্কুলেরই কেউ ওই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত আধিকারিক ও নিরাপত্তা রক্ষীকে আটক করে জেরাও শুরু করেছে।

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন