বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ বাড়ল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের! কারণ তাঁদের বিরুদ্ধে ভুয়ো হলফনামা নির্বাচন কমিশনে জমা দেওয়ার অভিযোগ তুলে থানার দ্বারস্থ হল মমতা তৃণমূল। অভিযোগ, ভুয়ো হলফনামা, নোটারি জোগাড় করে নির্বাচন কমিশনে জাল সদস্যের নামের তালিকা ঋতব্রত শিবির জমা দিয়েছে। সেই বিষয়কে কেন্দ্র করে কালীঘাট থানায় অভিযোগ জানিয়েছেন মমতাপন্থী তৃণমূল নেতা শুভাশিষ চক্রবর্তী। তবে শুধুই ঋতব্রত ও অরূপ রায় নন, বীরভূমের নানুর থানার ওসি সঞ্জয় সরকার, সাব-ইন্সপেক্টর গোলক ঘোষের নামেও অভিযোগ দায়ের করেছেন তিনি। সঙ্গে একাধিক সিভিক ভলান্টিয়ারের নামেও অভিযোগ জানিয়েছেন মমতা শিবিরের নেতা শুভাশিষ।

চার পাতার অভিযোগপত্র কালীঘাট থানায় জমা দিয়েছেন তিনি। তাতে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ পুলিশ প্রশাসনের একাংশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন শুভাশিষ। তাঁর দাবি, নির্বাচন কমিশনে যে তথ্য জমা দেওয়া হয়েছে তার সবটাই ভুয়ো। এমনকি অর্ধেক জায়গা ফাঁকা রেখেই হলফনামা জমা দেওয়া হয়েছে কমিশনে। এই সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে রয়েছে বলেও দাবি করেছেন মমতা শিবিরের নেতা শুভাশিষ। পুরো প্রক্রিয়ার পিছনে নানুর থানার থানার শীর্ষ দুই আধিকারিক ছাড়াও বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারও যুক্ত বলে দাবি করেছেন শুভাশিষ। তাঁর দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তদন্ত শুরু করা হোক।

আরও পডুন: তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

জাতীয় নির্বাচন কমিশনে ৯টি ট্রাক ভর্তি হলফনামা জমা দিয়েছিলেন ঋতব্রতরা। তৃণমূলের নাম ও প্রতীক যুদ্ধে সেই হলফনামা জমা দিতে দেখা গিয়েছিল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস-কে। যদিও কালীঘাট শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন, ঋতব্রত-দের দেওয়া হলফনামা ভুয়ো। জাল নথি তৈরি করেছে ওরা। আর সেই কাজে সাহায্য করেছেন একাধিক থানার আইসি। সেই কথা বলার পরই এবার ভুয়ো হলফনামা কাণ্ডে সরাসরি কালীঘাট থানায় অভিযোগ করে ঋতব্রত-অরূপ রায়দের বিপদ বাড়িয়ে দিল মমতা শিবির। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ