টি ২০-তে আইসিসির ক্রমতালিকায় শীর্ষে সূর্য, প্রথম দশে হার্দিক

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপ শুরুর আগে আইসিসির ক্রমতালিকায় ব্যাটসম্যান হিসাবে শীর্ষ স্থান ধরে রাখলেন সূর্যকুমার যাদব। সেইসঙ্গে অলরাউন্ডার হিসাবে জায়গা করে নিয়েছেন হার্দিক পাণ্ডিয়াও। আসন্ন টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে রয়েছেন এই ২ খেলোয়াড়। বিশ্বকাপেও কি এই ২ খেলোয়াড় নিজেদের ফর্ম ধরে রাখতে পারবে, এখন সেটাই দেখার।

আইসিসির ক্রমতালিকা অনুযায়ী শীর্ষ স্থানে থাকা সূর্যকুমার যাদবের রেটিং ৮৬১। সূর্যের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট। সল্টের রেটিং ৮০২। চলতি আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত ফর্মে দেখা গিয়েছে সল্টকে। এরপর তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের খেলোয়াড় মহম্মদ রিজওয়ান। তারপরই রয়েছেন বাবর আজম। রিজওয়ান ও বাবরের রেটিং যথাক্রমে ৭৮১ ও ৭৬১। আইসিসির ক্রম তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। মার্করামে রেটিং ৭৫৫। সূর্য ছাড়াও আইসিসির ক্রমতালিকায় জায়গা করে নিয়েছেন আরও এক ভারতীয়। তাঁর নাম যশস্বী জয়সওয়াল। যশস্বী ষষ্ঠ স্থানে রয়েছে। বাঁহাতি এই তরুণ ব্যাটসম্যানের রেটিং ৭১৪।

অন্যদিকে অলরাউন্ডার বিভাগে আইসিসির ক্রমতালিকায় রয়েছেন মাত্র একজন ভারতীয়। তাঁর নাম হার্দিক পাণ্ডিয়া। ১৮৫ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছেন তিনি। চলতি আইপিএল মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব সামলেছেন হার্দিক। কিন্তু ব্যাটে বলে হার্দিকের পারফরমেন্স মোটেও আশানুরূপ ছিল না। আসন্ন বিশ্বকাপে হার্দিক কতটা আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের পিচে ফর্মে ফিরতে পারবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এবারেও অলরাউন্ডার বিভাগে প্রথম স্থান দখলে রাখতে পেরেছেন শাকিব আল হাসান। তবে শাকিবের সঙ্গে প্রথম স্থানে জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার খেলোয়াড় ওয়েনিন্দু হাসরঙ্গ।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে