চতুর্থ পর্বে ভোটদানের হার কত? চূড়ান্ত রিপোর্ট প্রকাশ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অষ্টাদশ লোকসভার চতুর্থ পর্বে কত শতাংশ ভোট পড়েছে, শুক্রবার তার চূড়ান্ত হিসাব প্রকাশ করল নির্বাচন কমিশন। ভোট চতুর্থীতে ৯৬টি লোকসভা আসনে গড়ে ভোট পড়েছে ৬৯.১৬ শতাংশ। ভোট দানের হারে শীর্ষে অন্ধ্রপ্রদেশ। ওই রাজ্যে ভোট পড়েছে ৮০ দশমিক ৬৬ শতাংশ।

দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। গত ১৯ এপ্রিল প্রথম এবং ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল। ভোটের পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, প্রথম এবং দ্বিতীয় দফায় সারা দেশে ৬০ ও ৬০.৯৬ শতাংশ ভোট পড়েছে। কিন্তু চূড়ান্ত হিসাব প্রকাশ করা হয়নি। প্রথম দফার ভোটের ১১ দিন বাদে গত ৩০ এপ্রিল প্রথম দুই দফার ভোটের হারের চূড়ান্ত হিসাব প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই দিন কমিশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, প্রথম দফায় দেশে ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ, আগে যা জানা গিয়েছিল, তার চেয়ে এক ধাক্কায় প্রায় ছয় শতাংশ বেড়ে গিয়েছে ভোট।

গত ৭ মে দেশজুড়ে তৃতীয় দফায় ৯৩ আসনে ভোট নেওয়া হয়। তৃতীয় দফায় ভোট পড়েছে ৬৫.৬৮ শতাংশ। গত ১৩ মে চতুর্থ দফায় ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ভোট নেওয়া হয়েছিল। ভোটগ্রহণ শেষে কমিশনের তরফে জানানো হয়, ভোট চতুর্থীতে ৬৭.২৫ শতাংশ ভোট পড়েছে। চতুর্থ দফার ভোটের চার দিন বাদে কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটদানের হার বেড়ে হয়েছে ৬৯. ১৬ শতাংশ। পুরুষ ভোটারের হার ৬৯.৫৮ এবং মহিলা ভোটারের হার ৬৮.৭৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোটদান হয়েছে অন্ধ্রে। দক্ষিণের রাজ্যে ভোট দিয়েছেন ৮০.৬৬ শতাংশ ভোটার। এর পরেই রয়েছে পশ্চিমবঙ্গে। ওই রাজ্যে গড়ে ভোট পড়েছে ৮০.২২। সবচেয়ে কম ভোট পড়েছে বিহারে। নীতীশ কুমারের রাজ্যে ভোটদানের হার ৫৮.২১ শতাংশ।

উল্লেখ্য, অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম চার দফায় কত শতাংশ ভোট পড়েছে, তা নিয়ে গতকাল বৃহস্পতিবারই নয়া পরিসংখ্যান প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। জানানো হয়েছিল, প্রথম চার দফায় গড়ে ৬৬.৯৫ শতাংশ ভোট পড়েছে। ৪৫. ১ কোটি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?