৮,৮৮৯ কোটি টাকার মদ, নগদ বাজেয়াপ্ত কমিশনের, শীর্ষে মোদির রাজ্য গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট নির্ঘন্ট ঘোষণা করতে গিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার স্বীকার করে নিয়েছিলেন চার ‘এম’ তাদের কাছে বড় চ্যালেঞ্জ। টাকা কিংবা অন্যান্য উপহারের বিনিময়ে যাতে প্রার্থীরা ভোট কিনতে না পারে তার জন্য একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কমিশনের উদ্যোগ যে বজ্র আঁটুনি ফস্কা গেরোতে পরিণত হয়েছে তা বিপুল পরিমাণ নগদ ও অর্থ বাজেয়াপ্ত হওয়াতেই প্রমাণিত। দেশে এখনও পর্যন্ত ৮,৮৮৯ কোটি টাকার হিসাব-বহির্ভূত নগদ, মদ, মাদক, দামি ধাতু, উপঢৌকন বাজেয়াপ্ত হয়েছে। সবচেয়ে বেশি হিসাব-বহির্ভূত জিনিস বাজেয়াপ্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে।

ভোট নির্ঘন্ট ঘোষণার আগে থাকতেই নির্বাচনে চার ‘এমের’ প্রভাব রুখতে বিশেষ নজরদারি শুরু করে দিয়েছিল কমিশন। এমনকী রাস্তায় নামানো হয়েছিল একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বিভিন্ন এলাকায় বিশেষ করে আন্তঃরাজ্য সীমান্তে নাকাবন্দিও চালানো হচ্ছে। আর সেই নাকা তল্লাশিতেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হিসাব বহির্ভূত টাকা, মদ, মাদক, উপঢৌকন।  পাঁচ বছর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দেশে মোট ৩,৪৭৫ কোটি টাকার নগদ, মদ, মাদক, উপঢৌকন বাজেয়াপ্ত করা হয়েছিল। আর এবার চার দফার ভোটেই প্রায় ৯ হাজার কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে।

কমিশনের তরফে জানানো হয়েছে, যে ৮,৮৮৯ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে প্রায় ৩,৯৫৮ কোটি টাকার হিসাব-বহির্ভূত মাদক রয়েছে। সেই সঙ্গে  ৮৪৯.১৫ কোটি নগদ টাকা, ৫.৩৯ কোটি লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই মদের বাজার মূল্য ৮১৪.৮৫ কোটি টাকা। এছাড়া ১২৬০.৩৩ কোটি টাকার দামি ধাতু, ২০০৬.৫৬ কোটি টাকার উপঢৌকনও উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্তের পরিমাণ সবচেয়ে বেশি মোদির রাজ্য গুজরাতে। মোদি-ভূমে ১,৪৬১.৭৩ কোটি টাকার হিসাব-বহির্ভূত মদ, মাদক, উপঢৌকন বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে গত তিনদিনে বাজেয়াপ্ত হয়েছে ৮৯২ কোটি টাকার মাদক।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?