চোটের কারণে কোপা থেকে ছিটকে গেলেন  ব্রাজিলের গোলরক্ষক এডারসনের

Share:

নিজস্ব প্রতিনিধি: কোপা আমেরিকা শুরুর আগেই ধাক্কা খেল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চোটের কারণে ছিটকে গেলেন গোলরক্ষক এডারসন। আর তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে রাফায়েলকে। সেই সঙ্গে দলে আরও তিন খেলোয়াড়কে নিয়েছেন ব্রাজিলের কোচ দারিভিল জুনিয়র। ওই তিন জন হলেন ইউভেন্তাস ডিফেন্ডার ব্রেমার, আটালান্টার মিডফিল্ডার এডারসন ও পোর্তোর ফরোয়ার্ড পেপে।

আগামী ২০ জুন থেকে বসছে লাতিন আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর কোপা আমেরিকা কাপ। প্রতিযোগিতার জন্য চলতি মাসের শুরুতে যে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলেন ব্রাজিল কোচ দারোইভিল জুনিয়র, তাতে ঠাঁই হয়নি তারকা ফুটবলার নেইমার জুনিয়রের। চোটের কারণে তাঁকে দলে রাখা হয়নি। ঠাঁই হয়নি কাতার বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা রিচার্লিসনকেও। যদিও রদ্রিগো, এনড্রিক, ভিনিসিয়ুসদের মতো তারকা ফুটবলার রয়েছেন দলে।

কোপা আমেরিকার জন্য ব্রাজিল দলে ঠাঁই পেয়েছিলেন গোলরক্ষক এডারসন। কিন্তু গত ১৫ মে টটেনহ্যামের বিপক্ষে খেলতে গিয়ে ক্রিস্টিয়ানো রোমারোর সঙ্গে বল দখলের লড়াইয়ে চোট পেয়েছিলেন ৩০ বছর বয়সী গোলরক্ষক। স্ক্যান করার পরে জানা যায় তাঁর চোখে চোট রয়েছে। তাই কোনও ঝুঁকি নিয়ে এডারসনকে দল থেকে বাদ দিয়েছেন ব্রাজিলের কোচ দারিভিল জুনিয়র। বিকল্প হিসাবে রাফায়েলকে দলে ডেকে নিয়েছেন তিনি। তবে সিনিয়র দলের হয়ে দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনও পূর্ব অভিজ্ঞতা নেই রাফায়েলের। সূত্রের খবর, কোপা আমেরিকা কাপে ব্রাজিলের শেষ দুর্গ সামলানোর বিষয়ে এগিয়ে রয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার। তিনিই গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ ব্রাজিল কোচের।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের