মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই শেষ! মারা গেলেন অভিনেতা উদয় শংকর পাল

উদয়বাবুর ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, মারণরোগে আক্রান্ত উদয় শংকর পাল। লাস্ট স্টেজ। সেভাবে তিনি কোনও লিড চরিত্রে কাজ করেননি। তাঁদের প্রচেষ্টায় অভিনেতাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কঠিন লড়াই শেষ। মারা গেলেন ভূতের ভবিষ্যতের ‘আত্মারাম’ তথা অভিনেতা উদয় শংকর পাল। দীর্ঘদিন মারণরোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন অভিনেতা। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন উদয় শংকর পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। গতবছর ডিসেম্বরে অভিনেতা ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর চিকিৎসার জন্যে টলিউডের আর্টিস্ট ফোরাম এগিয়ে এসেছিলেন। এছাড়াও টলিউডের একাধিক তারকারাও অভিনব উদ্যোগ নিয়ে তাঁর জন্যে তহবিলের ব্যবস্থা করেছিলেন। কিন্তু সবটাই বৃথা।

সোমবার সন্ধে সাড়ে ৬ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। ‘ভূতের ভবিষ্যৎ’ এর পাশাপাশি, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র মতো একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন উদয় শংকর পাল। তাঁর অসুস্থতার খবরটি ফেসবুকের মাধ্যমে প্রথম জানিয়েছিলেন পরিচালক অভিজিৎ পাল। উদয়বাবুর ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, মারণরোগে আক্রান্ত উদয় শংকর পাল। লাস্ট স্টেজ। সেভাবে তিনি কোনও লিড চরিত্রে কাজ করেননি। তাঁদের প্রচেষ্টায় অভিনেতাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তিনি নিজের চিকিৎসার খরচ বইতে না পারার জন্যে হাসপাতালে ভর্তি চাইছিলেন না। তাঁকে একপ্রকার জোর করে ষি বাঙ্গুর হাসপাতালে ভর্তি করায় টলিউডের আর্টিস্ট ফোরাম।

অল্প বয়সে নাট্যমঞ্চেই উদয়শঙ্করের অভিনয় জীবনের সূত্রপাত। প্রায় তিন দশক থিয়েটারে অভিনয় করেছেন তিনি। বিয়ে করেননি। হাওড়ায় দাদার পরিবারেই থাকতেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা সুমিত পোদ্দার বলেন, তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। ওঁনার সঙ্গে অনেক স্মৃতি। একটু আগে খবরটা পেয়ে শোকাহত তিনি। জানা যায়, প্রথমে তাঁকে হাওড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছিল। কিন্তু ক্যানসারের মত রোগের ব্যয়সাপেক্ষ চিকিৎসার খরচ তিনি বইতে পারছিলেন না। তার পর অভিনেতা দেবদূত ঘোষ এবং পরিচালক শৈবাল মিত্রের উদ্যোগে আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয়শঙ্করকে দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই গতকাল সন্ধ্যায় মারা গিয়েছেন উদয় শংকর পাল।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান