খাড়গের ছবিতে কালি লাগানোর ঘটনায় গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি লাগানোর ঘটনায় গ্রেফতার করা হল দুজনকে। এন্টালি থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, গত রবিবার কলকাতায় কংগ্রেসের সদর দফতরের সামনে মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি লাগিয়ে টিএমসির দালাল লিখে দেওয়া হয়েছিল।

গত রবিবার প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনের বাইরে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর ছবি সম্বলিত একটি হোর্ডিংয়ে মল্লিকার্জুনের মুখে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। খবরটি প্রকাশ্যে আসার পরই কংগ্রেসের অন্দরে শোরগোল পড়ে যায়। এরপরই ঘটনার তদন্তে শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত বুধবার এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দুজন কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, সেবিষয়টি অবশ্য স্পষ্ট নয়।

ইতিমধ্যে খাড়গের মুখে কালি লাগানোর ঘটনায় রিপোর্ট তলব করেছে কংগ্রেসের শীর্ষস্থানের নেতারা। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল জানিয়েছেন, জাতীয় কংগ্রেস এই ধরনের শৃঙ্খলাভঙ্গ সহ্য করবে না। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। বিষয়টি যে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি, সেই বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay