Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটেনে সংসদ নির্বাচন ৪ জুলাই, ঘোষণা সুনকের

আসলে গত ২ মে স্থানীয় সরকার নির্বাচনে জয়ের পর লেবার পার্টি আগাম জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছিলেন। তাঁদের দাবি মেনেই ঋষি সুনক ব্রিটেনের আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সরকারের মেয়াদ পূরণের ছয় মাস আগেই আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। বুধবার বিকেলে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট নিজের বাড়ি থেকে প্রধানমন্ত্রী জানালেন, আগামী ৪ জুলাই সে দেশে জাতীয় নির্বাচন হবে। জানা গিয়েছে, ব্রিটেনের আগামী জাতীয় নির্বাচনে লেবার পার্টি ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও মেয়াদ পূরণের আগেভাগে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে রীতিমতো চমকে দিলেন ঋষি সুনক। যা শোনা মাত্রই ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন আলবেনিয়ায় সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। আসলে গত ২ মে স্থানীয় সরকার নির্বাচনে জয়ের পর লেবার পার্টি আগাম জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছিলেন। তাঁদের দাবি মেনেই ঋষি সুনক ব্রিটেনের আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিলেন।

জাতীয় নির্বাচনের ঘোষণায় ঋষি সুনক জানিয়েছেন, ব্রিটেনকে আরও বেশি নিরাপদ ও ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে আপনি কাকে বিশ্বাস করবেন? অন্যদিকে আগাম নির্বাচনের খবর শুনেই ফুরফুরে মেজাজে থাকা বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, নির্বাচন হল পরিবর্তনের সুযোগ। আর এই ভালোর জন্যই দেশ অপেক্ষা করছে। আগামী দিনে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে ব্রিটেন অনেক গর্ব ও সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এছাড়াও স্কটিশ ফার্স্ট মিনিস্টার SNP-র নেতা আগাম নির্বাচনের কথা শুনে জানিয়েছেন, এটাই সুযোগ কনজারভেটিভ পার্টিকে বিদায় জানিয়ে স্কটল্যান্ড ফার্স্টকে প্রকাশ্যে আনার। আর আগাম জাতীয় নির্বাচনের খবর শোনা মাত্রই, ব্রিটেনের রাজপরিবারের সমস্ত ব্যস্ততা স্থগিত করেছে বাকিংহাম প্যালেস। আর আগাম জাতীয় নির্বাচনের অন্যতম উদ্দেশ্য হল, ইউরোপ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট), করোনা মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও ইজরায়েল-হামাস যুদ্ধ। যেগুলির দরুণ যুক্তরাজ্যের রাজনীতি ও অর্থনৈতিক অবস্থা এখন টালমাটাল। বর্তমান ব্রিটেন সরকার কনজারভেটিভ পার্টির অধীনে। ২০১০ সাল থেকে টানা তিনবার ক্ষমতায় আছে, গত ১৫ বছরে দলটি অন্তত পাঁচবার প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনেছে। কিন্তু তাতে অর্থনীতিতে কোনও পরিবর্তন আসেনি। এদিকে স্থানীয় নির্বাচনে রীতিমতো ভরাডুবিতে পড়েছিল ঋষি সুনকের দল।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের