মুগডালের এই পঞ্চ রেসিপি শরীর রাখবে চাঙ্গা!

Share:

নিজস্ব প্রতিনিধি :  বাঙালি পোলাও এর দিনও ডাল মিস করে! ডাল ছাড়া কি চলে ! গৃহস্থ বাড়িতে মুগডাল খাওয়ার চলই বেশি হয়ে থাকে। তবে বাত,গ্যাস, অম্বলের কারণে অনেকে মুগ ডাল নাম শুনে ভয়ে পালান। কিন্তু আপনি কী জানেন, পুষ্টিবদেরা কি বলছেন ? জানাচ্ছেন মুগ ডালেই আছে পুষ্টিগুণ। সকালের খাবার থেকে শুরু করে রাতের খাবার কিংবা অফিসের লাঞ্চ এই মুগের ডাল দিয়েই নানান রেসিপি বানিয়ে নিতে পারেন। মুগ ডাল দিয়ে ভিন্ন পদ রান্না করতে বেশি ঝামেলা ও সময় লাগে না। তবে জেনে নিন মুগ ডালের এই ৪ পদ।

মুগডালের কাটলেট : মুগডাল খানিকটা জলে ভিজিয়ে সেই মিশ্রণটি মিক্সিতে বেটে নিন। এবার মুগডাল বাটার সঙ্গে পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা, টম্যাটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চাটমশলা দিয়ে ঝট করে বানিয়ে নিন মুগডালের কাটলেট। বিকেলে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলে এটি পরিবেশন করতে পারেন।

মুগডালের পরোটা :  মুগডাল আধ সেদ্ধ করে নিন। এ বার জল ভাল করে ঝরিয়ে নিন। ডালের সঙ্গে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বেসন মিশিয়ে বানিয়ে নিন পরোটা।

মুগডালের স্যান্ডউইচ : মুগডাল বেটে নিয়ে তার মধ্যে সামান্য নুন মিশিয়ে নিন। পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, টম্যাটো কুচি আর চাটমশলাস বানিয়ে নিতে পারেন মুগডালের স্যান্ডউইচ। সব্জির মিশ্রণ আর চিজ ছড়িয়ে দিয়ে রেডি স্যান্ডউইচ। অফিসের টিফিনে নিয়ে যেতে পারেন।

মুগডালের অমলেট : মুগ ডাল বাটার সঙ্গে সব পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, নুন একসঙ্গে মিশিয়ে জল দিয়ে ঘন করে বানিয়ে নিন এই স্পেশ্যাল অমলেট। স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন।

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির