লোকসভা ভোটে ১২১ প্রার্থী নিরক্ষর, অষ্টম শ্রেণি পাশ ৬৪৭ জন

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী পাঁচ বছর দেশ চালানোর চাবিকাঠি কাদের হাতে থাকবে, তা ঠিক করতে দেশজুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। জনগণের ভাগ্যবিধাতা হিসাবে যারা সংসদ আলোকিত করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। আইন প্রণয়নের দায়িত্ব যাদের কাঁধে বর্তানোর কথা, তাঁদের মধ্যে ১২১ জন লেখাপড়াই জানেন না। অর্থা‍ৎ নিরক্ষর। আর ৬৪৭ জন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। স্বভাবতই প্রশ্ন উঠেছে, তাহলে কী এবার থেকে লোকসভা ভোটে লড়াইয়ের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বেঁধে দেওয়া উচিত নয়।

বেসরকারি নির্বাচনী নজরদারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে, চলতি লোকসভা ভোটে ৫৪৩ আসনে ভোটের ময়দানে রয়েছেন ৮,৩৬০ প্রার্থী। তাঁদের মধ্যে ৮,৩৩৭ প্রার্থী নির্বাচন কমিশনের কাছে যে হলফনামা জমা দিয়েছেন তা বিশ্লেষণ করে জানা গিয়েছে, ১২১ জন প্রার্থী নিরক্ষর। ৩৫৯ জন প্রার্থী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন ৬৪৭ প্রার্থী। উচ্চমাধ্যমিক কিংবা দ্বাদশ শ্রেণি পাশ করেছেন ১,৩০৩ জন। ১,৫০২ জন স্নাতক কিংবা তার চেয়ে উচ্চ ডিগ্রিধারী। ১৯৮ জনের ডক্টরেট ডিগ্রি রয়েছে।  

এডিআরের রিপোর্ট অনুযায়ী, প্রথম দফার ভোটে লড়াই করা ২৬ প্রার্থী ছিলেন নিরক্ষর। ৩৬ প্রার্থী নিজের নামটুকু স্বাক্ষর করতে পারেন। পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত লেখাপড়ার অভিজ্ঞতা রয়েছে ৬৩৯ জন। ৮৩৬ জনের স্নাতক কিংবা উচ্চতর পর্যায়ের ডিগ্রি রয়েছে। চার জন অবশ্য নিজেদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনও তথ্যই দেননি। দ্বিতীয় দফায় নিরক্ষর প্রার্থীর সংখ্যা ছিল আট। স্বাক্ষর প্রার্থীর সংখ্যা ৩৭ জন। ৫৩৩ জন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ৫৭৪ জনের স্নাতক কিংবা তার উচ্চতর ডিগ্রি রয়েছে।

 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?