সরাসরি: বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭. ৯৯ শতাংশ , এগিয়ে বিষ্ণুপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে বাংলার আট লোকসভা আসনের ভোট। তার মধ্যে পাঁচটি আসনই জঙ্গলমহলের। বাকি তিনটি আসন হল-পুর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথি এবং পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর। এদিনের ভোটে কেন্দ্রীয মন্ত্রী সুভাষ সরকার ছাড়াও ইভিএম বন্দি হচ্ছে তৃণমূলের তারকা-সাংসদ দেব, জুন মালিয়া, সৌমিত্র খান, জ্যোতির্ময় সিং মাহাত, কালীপদ সোরেনের ভাগ্য। ২০১৯ সালের লোকসভা ভোটে আটটি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল বিজেপি এবং তিনটিতে তৃণমূল কংগ্রেস। বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে পরোক্ষে বিজেপিতে নাম লিখিয়েছেন শিশির অধিকারী ও তাঁর পুত্র দিব্যেন্দু অধিকারী। যদিও দুজনের ভাগ্যে এবার বিজেপির টিকিট জোটেনি। ভোট ষষ্ঠীর যাবতীয় খবর সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন-

বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৭. ৯৯ শতাংশ 

তমলুক- ৭৯.৭৯  শতাংশ
 কাঁথি- ৭৫ .৬৬ শতাংশ
 ঘাটাল- ৭৮. ৯২  শতাংশ
ঝাড়গ্রাম- ৭৯ . ৬৮ শতাংশ
 মেদিনীপুর- ৭৭.৫৭  শতাংশ
পুরুলিয়া-  ৭৪. ০৯ শতাংশ
বাঁকুড়া-  ৭৬.৭৯  শতাংশ
বিষ্ণুপুর- ৮১ .৪৭  শতাংশ

দুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৭০. ১৯ শতাংশ  

তমলুক- ৭১.৬৩  শতাংশ
 কাঁথি-  ৭১. ৩৬শতাংশ
 ঘাটাল- ৭১. ৩৪  শতাংশ
ঝাড়গ্রাম- ৭২ .২৬ শতাংশ
 মেদিনীপুর- ৬৭. ৯১ শতাংশ
পুরুলিয়া- ৬৬. ০৬ শতাংশ
বাঁকুড়া- ৬৭ .৪১ শতাংশ
বিষ্ণুপুর- ৭৩. ৫৫ শতাংশ

গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে হামলা। এই ঘটনায় একজন জওয়ান মাথা ফেটে আহত হয়েছে বলে জানা গিয়েছে।  গড়বেতায় ছড়িয়েছে উত্তেজনা।

ষষ্টদফা নির্বাচনের মাঝেই  জওয়ানের বিরুদ্ধে ফের উঠল শ্লীলতাহানির অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে  ঘাটাল লোকসভার ডেবরায়। অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিল কমিশন।ভোটের ডিউটি থেকে জওয়ানকে সরাল কমিশন। 

বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৪.৫০ শতাংশ 

তমলুক- ৫৭. ৬৪ শতাংশ
 কাঁথি- ৫১ .৬৬  শতাংশ
 ঘাটাল- ৫৭.৩১  শতাংশ
ঝাড়গ্রাম- ৫৬.৯৫ শতাংশ
 মেদিনীপুর- ৫১. ৫৭ শতাংশ
পুরুলিয়া-৫০.৩৪  শতাংশ
বাঁকুড়া- ৫৪.২১  শতাংশ
বিষ্ণুপুর- ৫৮.৬৪ শতাংশ

সোনাচূড়া অঞ্চলের ২৭৯ নম্বর গঙ্গা বাসুলি প্রাইমারি স্কুলে অবাধ ছাপ্পা দিচ্ছে বিজেপি। এমনটাই অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

ষষ্ট দফা ভোটের শুরুর চার ঘণ্টার মধ্যে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে ৯৫৪ টি। সবথেকে বেশি অভিযোগ করেছে সিপিএম।

সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৩৬.৮৮ শতাংশ

তমলুক-৩৮.০৫ শতাংশ
 কাঁথি- ৩৮.০৩ শতাংশ
 ঘাটাল-৩৯.২১ শতাংশ
ঝাড়গ্রাম-৩৮.২৪ শতাংশ
 মেদিনীপুর- ৩৪.৪১ শতাংশ
পুরুলিয়া-৩৩.১৬ শতাংশ
বাঁকুড়া- ৩৫.৮৪ শতাংশ
বিষ্ণুপুর- ৩৭.৯৮ শতাংশ

হলদিয়ায় বিক্ষোভের মুখে পড়লেন  বিজেপি প্রার্থী   অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি বুথের বাইরে  তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ষষ্ট দফায় ভোট গ্রহণের দিন ঘাটালে সকাল থেকে বুথে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী দেব। আর সেখানেই তিনি এক বৃদ্ধার কাছে মাথা পেতে আশীর্বাদ নেন। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে দেব।

বিশাল কনভয় নিয়ে খড়গপুরে গ্রামে ঢুকতেই বিক্ষোভের মুখে পড়লেন  মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। প্রথমে পুলিশ তাঁর কনভয় আটকে দেয়। তারপর স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে।

হিরণের গাড়ি দেখা মাত্রই কেশপুরে লাঠি হাতে বিক্ষোভ সাধারণ মানুষের। হিরণের বিরুদ্ধে ভোট প্রক্রিয়া বানচাল করার প্রতিবাদে রাস্তা অবরোধ করল স্থানীয়রা ।

নন্দীগ্রামের ২৩৫ নম্বর বুথে সাধারণ মানুষকে মারার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এরফলে একজন বৃদ্ধের মাথা ফেটেছে বলে জানা গিয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কাঠালিয়ার ৭৩ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ। এরফলে দীর্ঘ সময় বন্ধ থাকল ভোট গ্রহণের প্রক্রিয়া।

সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৬.৫৪% 

তমলুক- ১৯.০৭% 

কাঁথি- ১৫.৪৫% 

ঘাটাল- ১৮.২৭% 

ঝাড়গ্রাম- ১৬.২২ % 

মেদিনীপুর- ১৪.৫৪% 

পুরুলিয়া- ১২.৩৪% 

বাঁকুড়া- ১৭. ৬৯% 

বিষ্ণুপুর- ১৮.৫৬% 

চলছে ষষ্ট দফা লোকসভা নির্বাচন। এদিন সকালে তমলুকের বর্গভীমা মন্দিরে পুজো দিয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে বেরালেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ।

ভোটের মধ্যেই লালগড় থেকে উদ্ধার উত্তম মাহাতো নামে এক ব্যক্তির দেহ। এদিন সকালে ফাঁকা মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু তদন্ত।

চলছে ষষ্ট দফা লোকসভা নির্বাচন। শনিবার সকাল ৯ টা পর্যন্ত কমিশনের কাছে মোট অভিযোগ জমা পড়েছে ২৬৪ টি। সব থেকে বেশি অভিযোগ করেছে সিপিএম।

ইভিএম এবং ভিভিপ্যাটে  লাগানো হয়েছে বিজেপির ট্যাগ । রঘুনাথপুরের পাঁচটি বুথে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল।

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর