স্তনবৃন্ত কামড়ে ফেলেছিল একরত্তি, তাতেই বালিশ চাপা দিয়ে মারল মা!

প্রথমে নানান গল্প ফেঁদে পুজা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ফলে প্রতিবেশীদের সন্দেহ হয়। ফলে পুজাকে আটক করে থানায় নিয়ে এসে জেরা শুরু করতেই

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পৌনে দু’বছরের মেয়েকে স্তন্যপান করাচ্ছিল মা। সেই সঙ্গে প্রেমিকের সঙ্গে ফোনালাপে মত্ত ছিলেন তিনি। সেসময় ছোট্ট মেয়েটি মায়ের স্তনবৃন্তে কামড় বসিয়ে দেয়। ফলে বাধা পড়ে প্রেমালাপে। আর তাতেই অগ্নিশর্মা হয়ে মা তাঁর একরত্তি সন্তানকে বালিশ চাঁপা দিয়ে মেরে ফেলল। অভিযোগ, সন্তানকে খুন করার পরও নির্লিপ্ত মা নানান গল্প বানিয়ে পরিবার ও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তবে হয়নি শেষরক্ষা। শেষপর্যন্ত পুলিশ গ্রেফতার করেছে ওই গুণধর ‘মা’-কে। চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের পিংলার।

ঘটনাটি শনিবার দুপুরের। পিংলা থানার উত্তরবাড় গ্রামে দু’বছরের শিশুকন্যার মৃত্যু হয়। শিশুটির মা পুজা জানা। তাঁর দাবি ছিল, শীতের আগে বাড়ির উঠোনে লেপ-কম্বল রোদে দিয়েছিলেন তিনি। সেখানেই খেলছিল ছোট্ট মেয়েটি। তিনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করেন মেয়ে লেপের মধ্যে আপাদমস্তক জড়িয়ে রয়েছে। তখন শিশুটির শ্বাসপ্রশ্বাস পড়ছিল না। মায়ের এহেন কথায় সন্দেহ হয় পরিবার ও প্রতিবেশীদের। খবর যায় পিংলা থানায়। পুলিশ এসে শুরু করে জিজ্ঞাসাবাদ। এরপরই বদলে যায় পুজার বয়ান। ফলে চাঞ্চল্যকর এই ঘটনার রহস্যের কিনারা হল মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই। খুনের ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত মা ও তাঁর প্রেমিককে। মৃত শিশুকন্যার নাম দীপ্তি জানা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে নানান গল্প ফেঁদে পুজা বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। ফলে প্রতিবেশীদের সন্দেহ হয়। ফলে পুজাকে আটক করে থানায় নিয়ে এসে জেরা শুরু করতেই ভেঙে পড়ে সে। শনিবার রাতের দিকে স্বীকার করে নেয় খুনের কথা। পুজা পুলিশকে জানিয়েছে, স্তন্যপান করার সময় তার স্তনবৃন্তে কামড়ে দিয়েছিল মেয়ে। সেসময় সে তাঁর প্রেমিক দেবাশিস মন্ডলের সঙ্গে ফোনে প্রেমালাপ করছিলেন। কামড়ের যন্ত্রনা ও ক্রোধের বসে শিশুটিকে বালিশ চাপা দিয়ে দেয় সে। এমনকি পুজার দাবি, সে বুঝতে পারেনি এর জন্য মেয়ে মারা যাবে। যদিও এই তত্ত্ব মানতে রাজি নয় পুলিশ।

কারণ এর পিছনে পরকীয়া তত্ত্ব রয়েছে বলেই অনুমান পুলিশের। কারণ পুজার স্বামী দেবাশিস জানা কর্মসূত্রে আন্দামানে থাকেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী যুবক দেবাশিস মণ্ডলের সঙ্গে পরকীয়া সম্পর্কে মেতে উঠেছিলেন। শিশুটিকে খুনের সময়ও পুজা প্রেমিকের সঙ্গে পরকীয়ায় মত্ত ছিলেন। পুলিশ জানতে পেরেছে, দেবাশিসের সঙ্গে কথা বলার জন্য নিজের গয়না বিক্রি করে ফোনও কিনেছিল ওই বধূ। আপাতত দুজনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খবর দেওয়া হয়েছে শিশুটির বাবা দেবাশিস জানাকে।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ