Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৪৪ টি ওয়ার্ডেই জিতছে তৃণমূল, দাবি পার্থ’র

আসন্ন কলকাতা পুরসভার ভোটে শাসকদলের টার্গেট ১৪৪ টি ওয়ার্ডই। যা কাজ হয়েছে তার নিরিখে সবকটি ওয়ার্ডই জিতবে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন কলকাতা পুরসভার ভোটে শাসকদলের টার্গেট ১৪৪ টি ওয়ার্ডই। যা কাজ হয়েছে তার নিরিখে সবকটি ওয়ার্ডই জিতবে তৃণমূল। বেহালায় পুরভোটের প্রার্থীদের জন্য প্রচারে বেড়িয়ে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়। রবিবারে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের জন্য বড়বাজার এলাকায় প্রচার করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দু জানিয়েছেন, ‘মানুষ ভোট দিতে পারলে বিজেপি-ই জিতবে। ভোট লুট হলে তৃণমূল। নন্দীগ্রামের মতো ভোট হলে বিজেপি জিতবে। ভবানীপুরের মতো ভোট হলে তৃণমূল জিতবে।’

যার পাল্টা দিয়ে পার্থ চট্ট্যোপাধ্যায় জানিয়েছেন, ‘১৪৪টি ওয়ার্ডেই আমরা জিতব। কঠিন হোক বা সহজ, লড়াই হবে। মানুষের কাছাকাছি যাচ্ছি, সাড়া ভালই পাচ্ছি। প্রতিরোধের দরকার নেই, ওঁদের প্রতিরোধ করে লাভ কী! ওঁদের জনসমর্থন আছে? এখানে উন্মুক্ত গণতন্ত্র বিস্তৃত। এখানে সবাই সবার অধিকার প্রয়োগ করতে পারে। আসল কথা, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা বাড়ছে। বিভিন্ন রাজ্যের মানুষ উৎসাহ দিচ্ছে। গোয়ায় সেটা আছে। গোয়ায় কংগ্রেস এবং বিজেপি নিজেদের পরাজয় সম্মুখে দেখে, এ ধরনের মন্তব্য করছে। আসল পরীক্ষা হবে বিধানসভা নির্বাচনে।’

রবিবাসরীয় প্রচারে নেমে নিজের বিধানসভার পুর প্রার্থীদের জন্য হুড খোলা গাড়িতে প্রচার করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি