দিল্লির জল সঙ্কট কাটাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরিওয়াল সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তীব্র গরমের পাশাপাশি জল সঙ্কটে নাজেহাল রাজধানীবাসী। তাপমাত্রা যেমন ৫২ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়েছে, তেমনই বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সঙ্কট। কালোবাজারি চলছে অপরিহার্য পানীয় জল নিয়ে। আর তাতেই চরম অস্বস্তিতে দিল্লির আম আদমি পার্টির (আপ) সরকার। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য শুক্রবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেজরিওয়ালের প্রশাসন। বর্তমান সঙ্কট মেটাতে উত্তরপ্রদেশ, হরিয়ানা ও হিমাচল প্রদেশ যাতে রাজধানীকে বাড়তি জল সরবরাহ করে সেই আর্জি জানানো হয়েছে। অন্তত এক মাসের জন্য তিন রাজ্যের কাছ থেকে বাড়তি জল চাওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই তীব্র গরমে নাজেহাল রাজধানীবাসী। বুধবারই মুঙ্গেশপুরে তাপমাত্রা ছুঁয়েছিল ৫২.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘর। চাণক্যপুরী-সহ একাধিক এলাকায় ৫০ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করছে তাপমাত্রা। গরমের কারণে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সঙ্কট। কোথাও-কোথাও টিউবওয়েল বিকল হয়ে পড়েছে। জল মিলছে না। কোথাও আবার ট্যাপ কলে সরু সুতোর মতো করে পড়ছে জল। এক বালতি জলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসিন্দাদের। বিভিন্ন জায়গায় ট্যাঙ্ক পাঠিয়ে জলের জোগান দেওয়া হচ্ছে বটে, যদিও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত। জল নিয়ে নিজেদের মধ্যে বচসা-মারামারিতেও জড়িয়ে পড়ছেন বাসিন্দারা।

তীব্র জলসঙ্কট নিয়ে বিভিন্ন জায়গায় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ছেন আম আদমি পার্টির কাউন্সিলর থেকে শুরু করে স্থানীয় নেতা-কর্মীরা।পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই জল সঙ্কট থেকে পরিত্রাণ পেতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কেজরিওয়াল সরকার। আর্জিতে বলা হয়েছে, দেশের রাজধানীর বাসিন্দারা যাতে তাঁদের প্রয়োজনীয় জল পান তার জন্য বাড়তি জল ছাড়ার নির্দেশ দেওয়া হোক উত্তরপ্রদেশ, হরিয়ানা ও হিমাচল প্রদেশ সরকারকে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay