পাঁচদিন পর নিজের গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হল সৎপালের

হাজির ছিলেন সৎপালের বাড়ির সকল সদস্য। এছাড়াও সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজির ছিলেন সেনার কিছু সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং-এ শেষকৃত্য সম্পন্ন হল বিপিন রাওয়াতের দেহরক্ষী সৎপাল রাইয়ের। গত রবিবার দিল্লি থেকে শিলিগুড়ির বাগডোগরা হয়ে ব্যাঙডুবির সেনাছাউনিতে নিয়ে আসা হয় সৎপালের মরদেহ। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় সৎপালকে। তারপরে সোমবার সকালেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন সকাল ১০.৩০ মিনিট নাগাদ শেষকৃত্যের কাজ শুরু হয় সৎপালের। ১১.৩০ নাগাদ সেই কাজ সম্পন্ন হয় বলে জানা গিয়েছে।

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াত সহ ১২ জনের। সেই কপ্টারেই বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন দার্জিলিং-এর বাসিন্দা সৎপাল। বিপিন রাওয়াতের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন সৎপাল। তামিলনাড়ুর সেনা ছাউনি ওয়েলিংটনে যাওয়ার পথেই দুর্ঘটনা গ্রস্ত হয়ে পড়ে ভারতীয় সেনার অত্যাধুনিক কপ্টার। শনিবার দিল্লি সেনা হাসপাতালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সৎপলের দেহ শনাক্ত করা হয়। সেই শনাক্তকরনের কাজে নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যদের। সেখান থেকেই রবিবার সকালে নিজের বাড়িতে কফিনবন্দি হয়ে ফেরেন সৎপাল।

গ্রামের ছেলের এইভাবে চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সৎপালের শেষকৃত্যে হাজির হয়েছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান গৌতম দেব। মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উভয়েই। হাজির ছিলেন সৎপালের বাড়ির সকল সদস্য। এছাড়াও সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজির ছিলেন সেনার কিছু সদস্য। চোখের জলে বিদায় নিলেন সৎপাল, সঙ্গে শোকাহত করে দিলেন তাকদা গ্রামের বাসিন্দাদের।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২