অখিলেশের সঙ্গে বৈঠকে অভিষেক, কী কথা হল দুই মহারথীর!

দিল্লিতে সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদবের বাড়িতে বৈঠকে বসেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আছেন ডেরেক ও ব্রায়েনও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধ সন্ধ্যার INDIA’র বৈঠকে হাজির ছিলেন দুইজনই। তবে সেখানে নিজেদের মধ্যে আলাদা করে কোনও কথা হয়নি। কিন্তু এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালেই একজনের বাড়িতে পৌঁছে গেলেন অন্যজন। এদিন সকাল ১০টা নাগাদ বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) চলে গেলেন দিল্লিতে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী(SP) সুপ্রিমো অখিলেশ যাদবের(Akhilesh Yadav) বাড়িতে। সেখানেই দুই রথী মুখোমুখি হন। চলে বৈঠকও। অভিষেকের সঙ্গে এদিন গিয়েছেন, তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও। তবে দুই রথীর ঠিক কোন বিষয় নিয়ে বৈঠক হচ্ছে তা এখনও সামনে আসেনি।

কংগ্রেসের পরে বিরোধী জোট INDIA-কে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি। লোকসভায় উত্তরপ্রদেশে ৩৭টি আসন জিতেছে তাঁরা। তার পরেই রয়েছে ২৯টি আসন পাওয়া বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধ সন্ধ্যায় INDIA জোটের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আপাতত তাঁরা কেন্দ্রে সরকার গড়ার উদ্যোগ নেবেন না। বদলে তাঁরা ঐক্যবদ্ধ বিরোধী হিসাবে দেশের মানুষের জন্য কাজ করবেন এবং কেন্দ্রের ক্ষমতায় আসা নয়া সরকারের কাছ থেকে তাঁরা তাঁদের দাবি আদায় করার দিকে নজর দেবেন। এদিন সকালে অখিলেশের বাড়িতে গিয়ে অভিষেকের সেই বৈঠককে এদিন অনেকেই সেই বিরোধী ঐক্যেরই প্রতিফলন হিসাবেই দেখছে। যদিও দুই দলের তরফেই জানানো হয়েছে, এই বৈঠক নেহাৎ ‘সৌজন্য সাক্ষাৎ’।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু