মোদির শপথ ক্ষণে নিজের ঘর অন্ধকার রেখে ‘প্রতীকী প্রতিবাদ’ মমতার

মমতা কার্যত বুঝিয়ে দিলেন মোদির তৃতীয় দফার শাসনকালে গোটা দেশ আরও গভীর সঙ্কট তথা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রবি সন্ধ্যায় তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী(Prime Minister of India) হিসাবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই শপথ অনুষ্ঠান শুধু বয়কট করাই নয়, মোদির শপথ মুহুর্তে নিজের ঘর অন্ধকার রেখে ‘প্রতীকী প্রতিবাদ’ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অন্তত তৃণমূল(TMC) সূত্রে তেমনটাই জানা গিয়েছে। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর দল অংশগ্রহণ করবে না, সেটা আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা। তবে রবিবার মোদির শপথ পাঠের মুহুর্তে যে অভিনব প্রতিবাদ জানালেন মমতা সেটা দেশের বিজেপি ও মোদি বিরোধী রাজনীতিতে নয়ামাত্রা যোগ করে দিল। মমতা কার্যত বুঝিয়ে দিলেন মোদির তৃতীয় দফার শাসনকালে গোটা দেশ আরও গভীর সঙ্কট তথা খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে। গোটা দেশ হতে চলেছে তমসাচ্ছন্ন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মোদি সহ তার মন্ত্রিসভার সদস্যদের শপখ পাঠের সারা সময়েই নিষ্প্রদীপ ঘরে নীরবেই প্রতিবাদ পালন করেন মমতা। তাঁর দাবি, ‘চিটিংবাজি করে কেন্দ্রে এই সরকার হয়েছে! তার বিরুদ্ধে এটা আমার প্রতীকী প্রতিবাদ।’ তৃণমূল নেত্রীর মতে, নানা রকম কারচুপি করে এবং ‘অন্যায়’ পথে মোদি ফের সরকার গড়েছেন। বার বার বলা সত্ত্বেও ভোটের সময়ে অন্যায় রুখতে কোনও ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। এ সবের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর শপথ বয়কট করে অন্ধকারে প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তিনি। মমতার আরও দাবি, ‘অগণতান্ত্রিক, অসাংবিধানিক সরকার তৈরি করছে।’ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে প্রধানমন্ত্রীর আসন মোদির ছেড়ে দেওয়া উচিত ছিল বলেও মনে করেন মমতা। তাঁর যুক্তি, দেশে এ বারের রায় মোদীর ‘স্বৈরতন্ত্রে’র বিরুদ্ধেই।

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির