অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ চন্দ্রবাবু নাইডুর

Share:

নিজস্ব প্রতিনিধি : চতুর্থবারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন তেলুগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু। শপথ নিলেন নারা লোকেশ ও জনসেনা প্রধান পবন কল্যাণ। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি ও টিডিপির একাধিক নেতা।

এদিন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারার কেশরাপল্লী আই টি পার্কে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনিয়ে চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। পাশাপাশি ক্যাবিনেট মন্ত্রী হিসাবে ২৪ জন শপথ নেন। উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জনসেনা দলের প্রধান পবন কল্যাণ। চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশও এদিন শপথ নিলেন। অন্ধ্রপ্রদেশে শাসন ক্ষমতায় আসা তেলুগু দেশম পার্টির সমর্থন নিয়েই কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। এদিন চন্দ্রবাবুর শপথগ্রহণ অনুষ্ঠানে স্বভাবতই হাজির ছিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শপথ গ্রহণের পর চন্দ্রবাবুকে জড়িয়ে ধরতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও সিনেমা জগতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন চন্দ্রবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে। ছিলেন অল্লু অর্জুন, রজনীকান্তের মতো তারকারা।

উল্লেখ্য, এবারে অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোটে ১৭৫টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ১৬৪টি আসন। ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ১১টি আসন। এবারের বিধানসভা ভোটের আগে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু জানিয়েছিলেন, অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হবে অমরাবতী। বিশাখাপত্তনমকে আর্থিক রাজধানী করতে চান নাইডু। এর আগে ২০১৯ সালে জগন মোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় আসার পর তিনটি রাজধানী তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সেই তিনটি জায়গা হল, বিশাখাপত্তনম, অমরাবতী ও কুর্নুল। এই বিষয়ে বিলও আনা হয়েছিল। কিন্তু সেই মামলা এখন আদালতে বিচারাধীন।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার