জামাইষষ্ঠীর বাজার করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জামাইষষ্ঠীর দিন বাজার করতে  গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির।  এমনই মর্মান্তিক ঘটনা ঘটল হুগলির গোঘাটে। লরির চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। পথ অবরোধকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করেছে স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুর্ঘটনায় মৃত ব্যক্তি হলেন বছর ৪২-এর প্রতীক ঘোষ। বুধবার জামাইষষ্ঠী উপলক্ষে বাড়িতে দিদি-জামাইবাবুর আসার কথা। সেইজন্য সকালে সে বাজার করতে যায়। আরামবাগ-বিষ্ণুপুর ২ নম্বর রাজ্য সড়কের বেঙ্গাই চৌমাথার কাছের বাজারে দিয়েছিলেন প্রতীক বাবু। সেইসময় আরামবাগের দিক থেকে বিষ্ণুপুরগামী একটি ট্রাক দ্রুত গতিতে ছুটে আসে।  আর  তাতেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল প্রতীকবাবুর।

উল্লেখ্য, দুর্ঘটনার পর রক্তাক্ত মৃতদেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পরে থাকতে দেখে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয়রা। এরপরেই বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, গোঘাটে এলাকায় ট্র্যাফিকের খুবই খারাপ অবস্থা। মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে । বর্তমানে  ঘাতক ট্রাক চালকটিকে আটক করা হয়েছে।  এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ