রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা ছাড়াও ইডির নজরে আরও ৫০

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুধু মাত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নয়  রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন আরও ৫০জন। এমনটাই জানা গিয়েছে ইডি সূত্র মারফত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, রেশন দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত ৫০ জনের নামের তালিকা প্রস্তুতির কাজ চলছে।  একে একে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।

রেশন বণ্টন দুর্নীতির মামলায় আগামী ১৯ জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিনেত্রী ছাড়াও রেশন বন্টন দুর্নীতির তদন্তে ক্রমে একের পর এক নাম উঠে এসেছে। তাঁদের সঙ্গে এই মামলায় অভিযুক্তদের বিপুল লেনদেন হয়েছে। তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ৫০ জনের মধ্যে একটি বড় অংশকে তলব করে জেরা করা হবে।

রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালে গ্রেফতার হয়েছেন  জ্যোতিপ্রিয় মল্লিক, ব‌্যবসায়ী বাকিবুর রহমান, শঙ্কর আঢ‌্য-সহ অনেককে। এই আবহে ১৯ জুন সকাল ১১টায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। ইডি সূত্রের খবর, তাঁকে বেশ কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছে। এর মধে‌্য রয়েছে তাঁর যাবতীয় ব‌্যাঙ্ক লেনদেন ও আয়করের নথি। শুধু তাই নয় অভিনেত্রীর প্রযোজনা সংস্থার আয় ও আয়ের নথিও ইডি খতিয়ে দেখবে। ওই সংস্থার মাধ‌্যমে কী কী ছবি, রিয়‌্যালিটি শো, টিভি অনুষ্ঠান প্রযোজনা করা হয়েছে, ইডি তা জানার চেষ্টা করছে। তবে ১৯ জুন আদৌ টলি অভিনেত্রী ইডির দফতরে  হাজিরা দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল গত ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন