ডায়মন্ড হারবারের ভোটারদের কৃতজ্ঞতা জানাতে বিশেষ উদ্যোগ অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে সাত লক্ষ্যের বেশি ব্যবধানে জিতেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে রেকর্ড ভোটে জিতে এবার ভোটারদের শুভেচ্ছা জানাতে অভিষেক। আগামী ১৪ জুলাই আমতলায় সাংসদের কার্যালয়ে যাবেন তিনি। সেখানেই ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তৃণমূল সূত্রে খবর, আগামী ১৪ জুলাই বিকেল পাঁচটা নাগাদ আমতলার কার্যালয়ে আসার কথা রয়েছে অভিষেকের। সেখানে তাঁর দু ঘণ্টা থাকার কথা। অভিষেক যেদিন আমতলায় আসছেন, সেদিন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত জন বিধায়ক, পর্যবেক্ষক, পুরসভা ও পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামীদিনে দলীয় কর্মী সমর্থকরা কোনও পথে চলবেন, সেই বিষয়েও নির্দেশ দেবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

এর আগে এই আমতলার সাংসদ অফিসে বসেই লোকসভা ভোটে যাবতীয় প্রস্তুতি সেরেছিলেন অভিষেক। লোকসভা ভোটে বিপুল জয়লাভের পর নিজের লোকসভা কেন্দ্রের ভোটারদের ভুলে যাননি তিনি। সম্প্রতি চিকিৎসার কারণে রাজনীতি থেকে সাময়িক ছুটি নিয়েছেন অভিষেক। সাময়িক ছুটি নিলেও তিনি যে খুব তাড়াতাড়ি সক্রিয় রাজনীতিতে ফিরে আসছেন, তার আভাসও মিলল। জানা যাচ্ছে, ভোটারদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে ধন্যবাদজ্ঞাপন করতে পারেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে প্রথম ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন অভিষেক।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার