মোদি সরকার বেশিদিন টিকবে না, কটাক্ষ খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের মোদি সরকারকে বিঁধলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে খাড়গে জানান, মোদি সরকারের প্রতি মানুষের সমর্থন নেই। যেকোনও মুহূর্তে এই সরকারের পতন হবে। উল্লেখ্য, এমন একটা সময়ে খাড়গের এই বক্তব্য প্রকাশ্যে এল যখন মোদি সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন তার জোট শরিকরাই।

কেন্দ্রে মোদি সরকার গঠনের পর এদিন ফের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে খাড়গে জানান, ‘এনডিএ সরকার ভুলবশত তৈরি হয়েছে। আসলে এই সরকারের প্রতি সাধারণ মানুষের সমর্থন নেই। এটি সংখ্যালঘু সরকার। যেকোনও মুহূর্তে এই সরকারের পতন হবে।‘ একইসঙ্গে তিনি জানিয়ে দেন, সরকার কী করে, সেদিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তবে গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধীরা এক জোট রয়েছে। এক জোট থেকেই কাজ করে যাবে।

উল্লেখ্য, ৫৪৩ আসনবিশিষ্ট লোকসভায় এবারের নির্বাচনে এনডিএ-এর দখলে গিয়েছে ২৯৩টি আসন। এই ২৯৩টি আসনের মধ্যে বিজেপির দখলে গিয়েছে ২৪০টি আসনে। সরকার গঠন করতে ২৭২টি আসনের প্রয়োজন। ফলে বিজেপি একা সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠন করতে শরিকদের সাহায্য নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন নিয়ে মোটেই সন্তুষ্ট নয় মহারাষ্ট্রে শিবসেনার একনাথ শিণ্ডে গোষ্ঠী ও এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay