আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

EURO 2024: শনি রাতে ইউরো অভিযানে নামছে স্পেন-ক্রোয়েশিয়া ও ইতালি

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই শুক্রবার থেকে শুরু হয়েছে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই ইউরো কাপ ২০২৪। প্রথম দিনই মাঠে নেমেছিল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছেন টনি ক্রুসরা। আজ শনিবার মাঠে নামছে ইউরোপীয় ফুটবলের তিন শক্তিধর দেশ স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া। ভারতীয় সময় সাড়ে নয়টায় বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্পেন ও ক্রোয়েশিয়া। অন্য ম্যাচে আলবেনিয়ার বিরুদ্ধে মাঠে নামছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। দুই ম্যাচই উপভোগ্য হবে বলে আশাবাদী ফুটবল বিশেষজ্ঞরা। তাছাড়া এদিনই সন্ধে সাড়ে ছয়টায় হাঙ্গেরি মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের।

চলতি ইউরো কাপে ‘বি’ গ্রুপকে ডেথ গ্রুপ বলেই আখ্যা দিয়েছেন ফুটবল বিশেষজ্ঞরা। কেননা এই গ্রুপে রয়েছে স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। তার মধ্যে প্রথম তিন দল যথেষ্টই শক্তিশালী। যেহেতু গ্রুপ থেকে মাত্র দুটি দল পরবর্তী রাউন্ডে পৌঁছবে তাই যে কোনও একটি বা শক্তিশালী দলকে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে। তাই কোন দল বিদায় নেবে তার আভাস মিলবে শনিবারই।

একটা সময়ে ইউরোপের ফুটবলে সেরা শক্তি ছিল স্পেন। যদিও সেই সোনালি দিন এখন অনেকটাই অতীত। জাভি, ইনিয়েস্তা, ডেভিড ভিয়া, সার্জিও বস্কুয়েটস, রেজার্ড পিকে বা সার্জিও রামোসদের খেলা দেখার জন্য রাজ জাগতেন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। তবে জাভিরা না থাকলেও স্প্যানিশ কোচ লা ফুয়েন্তের হাতে রয়েছে একঝাঁক তরুণ তারকা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে স্পেন কোচের অন্যতম অস্ত্র হতে চলেছেন ২১ বছরের পেদ্রি। স্পেনের মাঝমাঠের ভার এখন এসে পড়েছে বার্সেলোনার সাড়া জাগানো ফুটবলারের কাঁধে। চার বছর আগে স্পেনকে  ইউরোর সেমিফাইনালে তোলার পিছনে বড় ভূমিকা ছিল পেদ্রির। অন্যদিকে ক্রোয়েশিয়া দলে রয়েছেন লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ এবং মার্সেলো ব্রোজোভিচের মতো অভিজ্ঞ খেলোয়াড়। যারা যে কোনও মুহুর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ