ফের কাশ্মীরে নিরাপত্তারক্ষীর সঙ্গে বন্দুক যুদ্ধ, খতম এক জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। রবিবার রাতে উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় ফের নিরাপত্তা রক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের চলে বন্দুক যুদ্ধ। আর তাতে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে এক জঙ্গি। এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীরের পুলিশ জানিয়েছে, গোপন সূত্র মারফত খবর আসে আরাগাম এলাকায় দুই জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর তাদের খোঁজে শুরু হয় তল্লাশি।  আর তাতেই রবিবার গভীর রাতে মৃত্যু হয়েছে এক জঙ্গির। তবে দ্বিতীয় জনের এখন  খোঁজ পাওয়া যায়নি। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

বর্তমানে  জম্বু-কাশ্মীরে জঙ্গিদের গতিবিধি বেড়েছে। আর তাতে বেশ চিন্তায় পড়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে রবিবার  উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মুতে সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয় জম্মু- কাশ্মীরের হাইওয়েগুলিতে পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত দু’সপ্তাহ জুড়ে জম্মু ও কাশ্মীরের রিয়াসি, কাঠুয়া এবং ডোডা জেলার চারটি জায়গায় জঙ্গিরা হামলা চলে। আর তাতে এক সিআরপিএফ জওয়ান সহ ৯ জনের মৃত্যু হয়।উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র ও নগদ অর্থ। এই ঘটনার পর থেকে  জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে তৎপর হয় প্রশাসন।

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক