আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Euro 2024: আত্মঘাতী গোলে অস্ট্রিয়ার বিরুদ্ধে জয় ফ্রান্সের

নিজস্ব প্রতিনিধি, বার্লিন: ইউরো কাপের প্রথম ম্যাচে আত্মঘাতী গোলে জয় পেয়ে লজ্জার হাত থেকে বাঁচল বিশ্বকাপ রানার্স ফ্রান্স। সোমবার ম্যাচের ৩৮ মিনিটে ফরাসি তারকা ফুটবলার এমবাপের ক্রস শট আটকাতে গিয়ে নিজেদের গোলেই বল জড়ান অস্ট্রিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড় ম্যাক্সিমিলান ওবার। ওই গোলেই মান রক্ষা হয়েছে ফরাসিদের।

চলতি ইউরো কাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে দিদিয়ের দেঁশের দলের উপরে অনেকেই বাজি ধরেছেন। এমবাপে, কন্তে, গ্রিজম্যানদের নিয়ে গঠিত দলটির উপরে ফুটবল প্রেমীদের অনেকটাই ভরসা। অথচ ডুসেলডর্ফ অ্যারিনায় স্বমহিমায় দেখা যায়নি কন্তে-এমবাপেদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছিল খেলা। প্রেসিং ফুটবলের রাস্তায় হেঁটেছিল বিশ্বকাপের ফাইনালিস্ট দল। কিন্তু নাছোড়বান্দা মনোভাব নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকে ফিফা ক্রম তালিকায় ২৫ নম্বরে থাকা অস্ট্রিয়া। গোলের জন্য মাথা কুটতে হয় এমবাপেদের। অবশেষে ৩৮ মিনিটে ডি-বক্সের ভিতর থেকে এমবাপের নেওয়া ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপায় দেঁশের শিষ্যরা। অস্ট্রিয়ার গোলরক্ষককে সামনে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি এমবাপে। ৮৫ মিনিটে ফ্রিকিক আদায় করে নেয় ফ্রান্স। গ্রিজম্যানের ক্রসে হেড করতে গিয়ে অস্ট্রিয়ার কেভিন ডানসোর সঙ্গে সংঘর্ষ হয় এমবাপের। ডানসোর সঙ্গে সংঘর্ষের পরেই মাঠে লুটিয়ে পড়েন ফরাসি তারকা ফুটবলার। নাক ফেটে রক্ত ঝরতে থাকে। চিকি‍ৎসকরা এসে মাঠের বাইরে নিয়ে শুশ্রুষা করে সুস্থ করে তোলেন এমবাপেকে। রেফারির অনুমতি ছাড়া চোট নিয়ে মাঠে প্রবেশ করায় হলুদ কার্ড দেখতে হয় ২৫ বছর বয়সী ফুটবলারকে। ৯০ মিনিটের মাথায় এমবাপেকে তুলে নিয়ে অলিভার জিরুকে নামান কোচ দেঁশ। যদিও তাতে কোনও লাভ হয়নি। শেষের দিকে গোল শোধের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি অস্ট্রিয়া।

Published by:

Share Link:

More Releted News:

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ