‘রালিয়া’ জুটির বিয়ের সানাই বাজতে চলেছে শীঘ্রই

বিয়ের সানাই বাজতে চলেছে 'রালিয়া' জুটির। আগামী বছরের ডিসেম্বর অথবা ২০২৩ সালের জানুয়ারি নাগাদ নাকি বিয়ের পিড়িতে বসতে পারেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বি টাউনে বিয়ের মরশুম। একের পর এক বলি জুটির বিয়ের সানাই বাজছে বলিউডে। ভিকি- ক্যাটরিনা, রাজকুমার-পত্রলেখার পর এবার বিয়ের সানাই বাজতে চলেছে ‘রালিয়া’ জুটির। আগামী বছরের ডিসেম্বর অথবা ২০২৩ সালের জানুয়ারি নাগাদ নাকি বিয়ের পিড়িতে বসতে পারেন তাঁরা। অর্থাৎ হাতে আর মাত্র এক বছর। এরপরেই চারহাত এক হতে চলেছে রণবীর-আলিয়ার। ইতিমধ্যেই এক সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন তাঁদের বিয়ের ভেন্যু থেকে বিয়ের তারিখ সবকিছুই।  কাজেই বোঝা যাচ্ছে একটা বছরের মধ্যেই সারতে হবে বিয়ের সমস্ত আয়োজন। আর তারকাদের বিয়ে মানেই সেখানে থাকে এক বিশাল আয়োজন। আর তাই সময় তো লাগবেই প্রস্তুতি নিতে।

বলিউডের তারকাদের ক্ষেত্রে ডেস্টিনেশন ওয়েডিং বলা চলে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এক্ষেত্রে নাকি ব্যাতিক্রম হতে চলেছে। ডেস্টিনেশন ওয়েডিং সারবেন না রালিয়া জুটি। পরিবার আত্মীয় ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে মুম্বইয়ের সাততারা হোটেল তাজে  নাকি বিয়ে সারবেন তাঁরা দুটিতে। জমকালো বিয়ের অনুষ্ঠান নাকি দুজনেরই নাপসন্দ। শুধু তাই নয় পরিবারের সকলের কথা মাথায় রেখেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। রণবীর ও আলিয়ার দুজনের পরিবারেই রয়েছেন বয়স্ক মানুষ। শুধু তাই নয় মহেশ ভাট নিজেও নাকি দূরে কথাও গিয়ে মেয়ের বিয়ে দিতে আগ্রহী নন। সেসবের কথা মাথায় রেখে ঘরোয়াভাবেই বিয়ের পর্ব সারবেন তাঁরা।  

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ