Euro 2024: অস্ট্রিয়ার কাছে হেরে কার্যত ছিটকে গেল পোল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরো কাপে টিকে থাকার জন্য ‘বাঁচা-মরা’র ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল পোল্যান্ড ও অস্ট্রিয়া। হাইভোল্টেজ ম্যাচে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে টিকে রইল অস্ট্রিয়া। উল্টোদিকে টানা দুই ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে গেল পোল্যান্ড। ইউরোপীয় ফুটবলের অন্যতম মহাতারকা রবার্ট লেভানডফস্কি কার্যত নিষ্প্রভই হয়ে রইলেন।

ইউরো কাপের প্রথম ম্যাচেই হেরে গিয়েছিল অস্ট্রিয়া ও পোল্যান্ড। ফলে এদিন শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল দুই দল। তবে পোল্যান্ডের তুলনায় অস্ট্রিয়ার আক্রমণ অনেক বেশি ঝাঁঝালো ছিল। শুরু থেকে একের পর এক আক্রমণ তুলে নিয়ে পোলিশ রক্ষণ ভাগকে ব্যতিব্যস্ত করে তোলেন গার্নট ট্রোনাররা। আর তার ফলও পেয়ে যায়। ম্যাচের ৯ মিনিটেই  ফিলিপ মোয়েনের ক্রস থেকে হেডে গোল করেন দলকে এগিয়ে দেন ট্রোনার। ওই গোল হজমের পরেই গা ঝাড়া দিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটে পোলিশ খেলোয়াড়রা। আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২৯ মিনিটে পোলিশ স্ট্রাইকার পিয়াতেক গোল করে ম্যাচে সমতা ফেরান। ১-১ গোলে সমতা রেখেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের গোলের জন্য ঝাঁপায় অস্ট্রিয়া। ৬৬ মিনিটে বাউমগার্টনার পোল্যান্ডের জালে বল জড়িয়ে পের অস্ট্রিয়াকে ২-১ গোলে এগিয়ে দেন। চোটের কারণে প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে না পারা পোলিশ তারকা স্ট্রাইকার রাবার্ট লেভানডফস্কি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন। কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পারেননি। পোল্যান্ডের খেলোয়াড়দের অনেকটাই ছন্নছাড়া মনে হয়েছে। বরং অস্ট্রিয়ার খেলোয়াড়রা বল নিজেদের দখলে রেখে বার বার হানা দিয়েছে পোলিস দুর্গে। ৭৯ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় অস্ট্রিয়া। স্পট কিক থেকে গোল করেন  মার্কো আরনাউতোভিচ। ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পরে রক্ষণকে শক্তিশালী করেন অস্ট্রিয়ার খেলোয়াড়রা। সেই রক্ষণ ভাঙতে পারেননি লেভানডফস্কিরা। ফলে হেরেই মাঠ ছাড়তে হয়।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের