Copa America: পেরু-চিলির ম্যাচ অমীমাংসিতভাবে শেষ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০ বছরের রেকর্ড ভাঙল। শনিবার কোপা আমেরিকায় পেরু বনাম চিলির খেলা অমীমাংসিতভাবেই শেষ হল। কোনও দলই গোল পায়নি। তবে ম্যাচ ড্র হলেও এক পয়েন্ট পাওয়ায় দুই দলেরই পরবর্তী রাউন্ডে ওঠার রাস্তা খোলা রইল। এদিন পেরু ও চিলির ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষেই রইল লিওনেল মেসির আর্জেন্টিনা।

টেক্সাসে এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন পেরুর খেলোয়াড়রা। বল দখলের লড়াইয়েও প্রতিপক্ষকে টেক্কা দিয়ে যান। যদিও বেশিক্ষণ আধিপত্য বজায় রাখতে পারেনি। ধীরে-ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় চিলি। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে পেরুর রক্ষণে হানা দেয়। যদিও প্রতিপক্ষের দুর্গের পতন ঘটাতে পারেনি। ম্যাচের ১৬ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ মিস করেন অ্যালেক্সিস স্যাঞ্চেজ। ভিক্টর দাভিলার ক্রস থেকে গোলমুখে একা বল পেয়েও বল পোস্টের উপর দিয়ে উড়িয়ে দেন। ২০ মিনিটে পেরুর এডিসন ফ্লোরেসের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২৭ মিনিটে চিলির ভিক্টর দাভিলার হেড পোস্টের উপর দিয়ে চলে যায়।প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় চিলি। ৬২ মিনিটে দাভিলার শট তালুবন্দি করেন পেদ্রো গালিসে। ৭৯ মিনিটে গোলের সুযোগ মিস করে পেরু। লাপাদুলার ভলি দারুণভাবে রুখে দেন চিলির ক্লদিও ব্রাভো। শেষ পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। গোটা ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখেও জয়ের মুখ দেখতে ব্যর্থ হল চিলি। গোলমুখী শট মারার ক্ষেত্রে চরম ব্যর্থ হন দাভিলিরা।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের