চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Euro 2024: তুর্কিদের উড়িয়ে শেষ ষোলোয় রোনাল্ডোরা

নিজস্ব প্রতিনিধি: জর্জিয়ার পরে এবার তুরস্ককে হারিয়ে দিল পর্তুগাল। শনিবার রাতে তুর্কিদের ৩-০ গোলে উড়িয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরোর শেষ ষোলোয় পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। পর্তুগালের হয়ে গোল করেছেন বের্নার্দো সিলভা, সামেত আকায়দিন (আত্মঘাতী) এবং ব্রুনো ফের্নান্দেস। ‘এফ’ গ্রুপের অন্য ম্যাচে জর্জিয়া বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে গ্রুপ থেকে বাকি কোন দল শেষ ষোলোয় পৌঁছবে তা জানতে অপেক্ষা করতে হবে ২৭ জুন পর্যন্ত। কেননা ওইদিনই গ্রুপের শেষ ম্যাচে নামবে তুরস্ক, জর্জিয়া ও চেচিয়া (চেক প্রজাতন্ত্র)।

শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে এদিন ডর্টমুন্ডে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। যদিও প্রথম গোলের সুযোগ পেয়েছিল তুরস্ক। ম্যাচের ছ’মিনিটের মাথায় তুরস্কের জেকি চেলিক লম্বা বল বাড়িয়েছিলেন পর্তুগালের বক্সে। কিন্তু অরক্ষিত অবস্থায় বল পেয়েও দু’গজ দূর থেকে গোল করতে ব্যর্থ হন কেরেম আকতুরকোগ্লু। পরের মিনিটেই প্রতি আক্রমণ থেকে তুর্কির রক্ষণে পৌঁছে যায় পর্তুগাল। রোনাল্ডোর হেড অল্পের জন্য বারের উপর দিয়ে বেরিয়ে যায়। বাঁ প্রান্ত থেকে বার বার আক্রমণে উঠে গিয়ে তুর্কির রক্ষণ ভাগের খেলোয়াড়দের নাকানি-চোবানি খাওয়ান রাফায়েল লিয়াও। ২১ মিনিটের মাথায় লিয়াওয়ের বাড়ানো ক্রস চলে যায় ফাঁকায় থাকা বের্নার্দোর কাছে। তিনি চলতি বলে বাঁ পায়ের শটে জালে জড়ান। ২৮ মিনিটে তুরস্কের রক্ষণের ভুলে ফের এগিয়ে যায় পর্তুগাল। ডিফেন্ডার আকায়দিন পর্তুগালের আক্রমণ রুখে দিয়ে পাস দিয়েছিলেন সতীর্থ গোলকিপারকে। সেই বল গোলে ঢুকে যায়। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান রোনাল্ডোরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপায় তুরস্ক। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি। উল্টে ৫৫ মিনিটে তুরস্কের কফিনে শেষ পেঁরেক পোঁতেন ব্রুনো ফের্নান্দেস। ওই গোলের পিছনেও দায়ী তুর্কি রক্ষণভাগ সামলানোর দায়িত্বে থাকা খেলোয়াড়রা। ৩-০ গোলে পিছিয়ে থাকার পরে কার্যত হাল ছেড়ে দেয় তুর্কি ফুটবলাররা। এদিন নিজে গোল করতে না পারলেও ব্রুনোর গোলের পিছনে অবদান ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

Published by:

Share Link:

More Releted News:

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ