ইজরায়েলে সামরিক ঘাঁটিতে ড্রোন দিয়ে হামলা হিজবুল্লাহর

Share:

আন্তর্জাতিক ডেস্ক :আবারও ইজরায়েলের ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।এই সংগঠনটি রবিবার(২৩ই জুন)জানিয়েছে, তাঁরা ইজরায়েলের উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলা চালানোর কারণ ও ব্যাখা করেন তাঁরা। তাঁরা জানান, হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবেই পাল্টা হামলা চালানো হয়েছে। তাঁরা সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইজরায়েলে।

শনিবার (২২ জুন) জামা ইসলামিয়া গ্রুপ তাঁদের কমান্ডার আয়মান গোতমেহের মৃত্যুর খবর ঘোষণা করে। লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা এলাকার খিয়ারায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছিল। আর তাতেই ক্ষোভে ফুঁসছে হিজবুল্লাহ। যদিও ইজরায়েল দাবি করেছে যে, হামাসকে অস্ত্র সরবরাহের জন্য দায়ী ছিলেন আয়মান গোতমেহের।

তাঁদের কমান্ডার হত্যার দায়ে তাঁরা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইজরায়েলে। এই ঘটনা নিয়ে ইজরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, লেবানন থেকে একটি ড্রোন বেইত হিলেল এলাকায় আঘাত হানলেও এই ঘটনায় কারো আহত হয় নি।

যদিও হিজবুল্লাহ কড়া সতর্কতা করেছেন ইজরায়েলকে। শুক্রবার(২১ জুন) ইরানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ইজরায়েলকে সতর্ক করে বলা হয়েছে, হিজবুল্লাহ নিজেকে ও লেবাননকে রক্ষা করার ক্ষমতা রাখে। ইজরায়েল যদি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়াতে চায়, তাহলে তা হলে অবশ্যই ভুল করবে ইজরায়েল। এই যুদ্ধে তাঁদের পরাজয় নিশ্চিত।

উল্লেখ্য, ইরানের নেতারা বারবার করে দাবি করে আসছেন, ৭ অক্টোবর হামাসের হামলার নির্দেশনা তাঁরা দেননি, এই হামলার সম্পর্কে তাঁরা কিছু জানতেনও না। এর কারণ হলো, ইরান চায় না ইজরায়েল ও তার মিত্ররা ইরানকে লক্ষ্যবস্তু বানাক। ইরানের প্রধান স্বার্থ হচ্ছে আত্মরক্ষা এটাও ইঙ্গিত দিয়েছিল ইরান। তবুও ইজরায়েল তাঁদের উপরও হামলা চালিয়েছিল। এর ফলে ক্ষোভ বাড়তে থাকে তাঁদের। যদিও হিজবুল্লাহর বার্তা স্পষ্ট যে যেদিন গাজায় যুদ্ধ বন্ধ হবে সেইদিনে দক্ষিণ লেবাননে লড়াই বন্ধ হবে। ধীরে ধীরে  হিজবু্ল্লাহ ও ইজরায়েলের মধ্যে সংঘাত চরম পর্যায়ে পৌঁছোতে পারে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে