Copa America: বলিভিয়াকে গোলের মালা পরিয়ে শেষ আটে উরুগুয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: কোপা আমেরিকায় দুরন্ত ফর্মে রয়েছে উরুগুয়ে। শুক্রবার বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দুই ম্যাচে জয় পেয়ে শেষ আটে পৌঁছলেন দারউইন নুনেজরা। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে উরুগুয়ের খেলোয়াড়রা যে খেলা উপহার দিয়েছেন তাতে ফ্রেডরিকো ভালভার্দেরা কোপা আমেরিকা কাপ জয়ের অন্যতম দাবিদার বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

এদিন ম্যাচের শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপান দারউইন নুনেজ-ভালভার্দেরা। একের পর আক্রমণ শানিয়ে বলিভিয়ার রক্ষণ ভাগের খেলোয়াড়দের ব্যতিব্যস্ত করে রাখেন। ম্যাচের দ্বিতীয় মিনিটেই নুনেজের দুর্দান্ত হেড অল্পের জন্য গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি উরুগুয়েকে। আট মিনিটের মাথায়  রোনাল্ড আরাউহোর ক্রস থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ফাকুন্দোর পেলেস্ত্রি। ১৬ মিনিটে উরুগুয়ে অধিনায়ক ভালভার্দের শট প্রতিহত করে নিশ্চিত পতন রোধ করেন বলিভিয়ার গোলরক্ষক গুইলারতো ভিসাকারা। ১৮ মিনিটে উরুগুয়ের পক্ষে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। পরে ভিআরএ দেখে সেই গোল বাতিল করেন। ২১ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর ক্রস থেকে বল পেয়ে বাঁ-পায়ের শটে গোল করে ব্যবধান ২-০ করেন লিভারপুল তারকা দারউইন নুনেজ। ২৯ মিনিটে নুনেজের হেড গোল পোস্টে লেগে ফিরে আসে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমণের ঝড় তোলে মার্সেলো বিয়েলসার শিষ্যরা। তবে একের পর এক গোলের সুযোগ মিস করেন। ৭৭ মিনিটে দে লা ক্রুজের ক্রস থেকে ডান পায়ের কোনাকুনি শটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আরাউহো। সেই গোলের উল্লাস মিলিয়ে যাওয়ার আগে ৮১ মিনিটে পেলেস্ত্রির পাস থেকে দুর্দান্ত শটে গোল করেন ভালভার্দে। পর পর গোল হজম করে উদ্যম হারিয়ে ফেলে বলিভিয়া। ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বল হেড দিয়ে বলিভিয়ার জালে জড়ান রদ্রিগো বেন্তানখুর।

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে