ভারতের জয়ের আনন্দে গঙ্গাস্নানে নেমে তলিয়ে গেলেন ক্রিকেটপ্রেমী যুবক

T-20 বিশ্বকাপের ফাইনালে ভারত পা রাখার আনন্দে এদিন গঙ্গা স্নানে নেমে তলিয়ে গেলেন সৌরভ চট্টোপাধ্যায়(৪০) নামে এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিনের বিশ্বকাপের পরে T-20 বিশ্বকাপের(T-20 World Cup) ফাইনালে উঠল Team India। বৃহস্পতিবার রাতে গায়ানায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ১০ বছর বাদে ফাইনালে উঠলেন রোহিত শর্মারা। ২০১৪ সালে শেষবারের মতো T-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল Team India। বিশ্বসেরার তকমার লড়াইয়ে আগামী শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। কিন্তু ভারতের এই জয়ের আনন্দই হুগলি জেলার(Hooghly District) উত্তরপাড়ার(Uttarpara) বুকে এক ক্রিকেটপ্রেমীর জীবন হসেষ হয়ে গেল। T-20 বিশ্বকাপের ফাইনালে ভারত পা রাখার আনন্দে এদিন গঙ্গা স্নানে নেমে তলিয়ে(Drowned in Ganges) গেলেন সৌরভ চট্টোপাধ্যায়(৪০) নামে এক যুবক।

জানা গিয়েছে, গতকাল রাতে T-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেই উত্তরপাড়ার আর কে স্ট্রিটের বাসিন্দা সৌরভ বাড়ির লোকেদের জানিয়ে দিয়েছিলেন এদিন সকালে তিনি গঙ্গা স্নানে যাবেন। সেই মতো এদিন ভোরে তিনি উত্তরপাড়ার রামঘাটে স্নান করতে চলে যান। সেখানেই জোয়ারের জলে তলিয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সৌরভের বন্ধু পুলিশ এবং পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ। পরে গঙ্গা থেকে সৌরভের দেহ উদ্ধার হয়। গতকাল গভীর রাত পর্যন্ত জেগে ভারত-ইংল্যান্ড T-20 বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখেন সৌরভ। আর ভোরে উঠেই এদিন এক বন্ধুর সঙ্গে গঙ্গাস্নানে চলে যান তিনি। সৌরভ রেলের কর্মচারী ছিলেন।

এদিন ঘটনা প্রসঙ্গে সৌরভের প্রতিবেশী আশিস ঘোষাল জানিয়েছেন, ‘সৌরভ সাঁতার জানত না। তা সত্ত্বেও গঙ্গায় স্নান করতে নেমেছিল। ঘাটে শ্যাওলা জমে আছে, যথেষ্ট পিচ্ছিল। সাঁতার না জেনে গঙ্গাস্নান করতে নামা উচিত নয়। সচেতনতার অভাবেই বারবার এই ঘটনা ঘটছে।’ সৌরভের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া। উল্লেখ্য, গত কয়েক মাসে উত্তরপাড়ার গঙ্গার ঘাটগুলিতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির। শুক্রবারও একই ঘটনার পুনরাবৃত্তি হল। আর তার জেরে প্রশ্ন উঠেছে কেন, স্থানীয় প্রশাসন গঙ্গার ঘাটগুলিতে কেন নজরদারি চালাচ্ছে না বা সতর্কীকরণ কোনও বোর্ড বসাচ্ছে না! তাতে অন্তত কিছু জীবনহানির ঘটনা ঠেকানো যাবে।

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ