ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জার্মানি

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউরো থেকে গতবারের চ্যাম্পিয়ন ইতালির বিদায়ের দিনেই ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছল আয়োজক জার্মানি। দলের হয়ে জয়সূচক গোল করেছেন কাই হাভার্তজ ও জামাল মুসিয়ালা। প্রবল বর্ষণ ও লাগাতার বাজ পড়ার কারণে প্রথমার্ধের ৩৫ মিনিটের পরে নজিরবিহীনভাবেই সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল ম্যাচ। মিনিট কুড়ি বন্ধ থাকার পরে আবহাওয়া স্বাভাবিক হলে ফের ম্যাচ শুরু করা হয়।

সিগনাল ইদুনা পার্কের শনিবার রাতে ম্যাচের শুরু থেকে আগ্রাসী মেজাজে খেলতে থাকে জার্মানরা। একের পর এক আক্রমণ তুলে ডেনমার্কের রক্ষণে আঘাত হানার চেষ্টা চালান জসুয়া কিমিচ-কাইহাভার্তজরা। কিন্তু জার্মান আক্রমণের মুখে দেওয়াল হয়ে দাঁড়ান ডেনমার্কের গোলরক্ষক কেসপার স্মেইকেল। তৃতীয় মিনিটেই কর্নার থেকে পাওয়া বলে হেড করে ডেনমার্কের জাল কাঁপিয়েছিলেন স্লটারব্যাক। কিন্তু কিমিচের ফাউলের কারণে ভিআরএ দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি। এর পরে দাপটের সঙ্গে খেললেও তিন কাঠির মধ্যে বল রাখতে পারেননি ইউলিয়ান নাগালসম্যানের শিষ্যরা। ম্যাচ চলাকালীন প্রবল বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। লাগাতার বাজ পড়ায় ৩৫ মিনিটে ম্যাচ সাময়িকভাবে স্থগিত রাখেন রেফারি। বেশ খানিকক্ষণ খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হলে গোলের জন্য ঝাঁপান কিমিচ-কাই হাভার্তজ-জামাল মুসিয়ালারা। ৩৭ মিনিটে বক্সের মধ্যে হেড নিয়েছিলেন হাভার্তজ। অল্পের জন্য সেই হেড গোলপোস্টের বাঁদিক ঘেঁষে বেরিয়ে যায়। ৪৫ মিনিটে রাসমুস হাজলান্ডের ডানপায়ের শটও কোনও ক্রমে বাঁচান ম্যানুয়েল নয়্যার। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে গিয়েছিল ডেনমার্ক। এরিকসনের নেওয়া ফ্রি-কিক থেকে বল ধরে জার্মানির জালে জড়ান জোয়াকিম অ্যান্ডারসন। কিন্তু রেফারি ভিএআর দেখে সেই গোল বাতিল করে দেন।এর পরে ফের গোলের জন্য ঝাঁপায় জার্মানরা। ৫০ মিনিটে বক্সের মধ্যে ক্রস আটকাতে গিয়ে বল হাতে লেগে যায় অ্যান্ডারসনের। পেনাল্টির দাবি জানান জার্মান ফুটবলাররা। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কাই হাভার্তজ বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। ৫৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হারান হাভার্তজ। ৬৮ মিনিটে ডেনমার্কের জালে বল জড়িয়ে ব্যবধান ২-০ করেন জামাল মুসিয়ালা। শেষের দিকে নিকোলাস ফুলক্রুগের একটি গোল অবশ্য অফসাইডের কারণে বাতিল করা হয়।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের