বর্ষায় গলাব্যথা থেকে চটজলদি আরাম পেতে বানিয়ে নিন এই স্যুপ

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষার সঙ্গে বেড়ে চলেছে সংক্রমণ। এইসময় বারবার সতর্ক থাকার কথা বলছেন পুষ্টিবিদেরা। এইসময় বৃষ্টির জলে ভিজে জ্বর বাঁধিয়ে ফেলেন অনেকে। কেউ আবার আগে থেকেই সতর্ক হতে চান, তাই অ্যান্টিবায়োটিক কিনে খেতে শুরু করে দিয়েছেন। আপনিও কী সতর্ক থাকতে চান! তবে ঘরে বসে সহজেই বানিয়ে নিন এই স্যুপ। এর স্বাস্থ্যগুণে শরীর থাকবে চাঙ্গা। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : পরিমাণমত চিকেনের টুকরো, ব্রকোলি,  বেবি কর্ন, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লবন, গোলমরিচ, মাখন বা সাদা তেল ও কাঁচা লঙ্কা,  টমেটো ও কড়াইশুঁটি

প্রণালী : প্রথমে চিকেনের টুকরোগুলি মাঝারি মাপের কেটে নিতে হবে। ব্রকোলি, বেবি কর্ন, ক্যাপসিকাম, টমেটো, আলু ও পেঁয়াজগুলিকে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে রেখে দিতে হবে। অন্যদিকে কুকারের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিন।

তাতে চিকেনের টুকরো, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিন। এবার স্বাদমতো লবন, গোলমরিচ ও কাঁচা লঙ্কা দিয়ে দিন। কুকারের মুখ আটকে ১০ মিনিট মতো রান্না করুন। দুই থেকে তিনটে সিটি পড়লে গ্যাসটা বন্ধ করে দিন। সব সেদ্ধ হয়ে গেলে উপর থেকে এক চা চামচ মাখন ছড়িয়ে দিন। ব্যস রেডি চিকেন স্যুপ। যা শরীর রাখবে সুস্থ। গরম গরম এবার পরিবেশন করুন। ভাত, রুটি, পাউরুটির সঙ্গে এই স্যুপ খেতে পারেন। অথবা এমনিও খেতে পারেন।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী