বর্ধমানে পঞ্চায়েত সমিতির অফিসে বিডিওর আইবুড়ো ভাত , শোরগোল নেট দুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: টেবিলে থালাভর্তি করে সাজানো খাবারের নানা পদ। এলাহী আয়োজন একেবারে। খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো। টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। তার পরেই সেই যুবকের কপালে ফুল-চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা, তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্ত।মাথা ঝুঁকিয়ে তাঁকে প্রণামও করলেন ওই যুবক। পাশ থেকে বাজল শাঁখ। তার পরে প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক। সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, আইবুড়ো ভাতের আয়োজন চলছে। যিনি খেতে বসছেন, তিনিই পাত্র। এত অবধি সব ঠিকই ছিল।

কিন্তু ভিডিওয় দেখা গেছে, পিছনে হাসিমুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) ছবি। যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও।হবে নাই বা কেন। এ তো আর বাড়িতে আয়োজিত সাধারণ আইবুড়ো ভাত নয়! এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতি অফিসে ।পাত্রও সাধারণ কেউ নন, তিনি বর্ধমান-১ ব্লকের বিডিও(BDO)। বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকলী গুপ্ত তা এই ঘটনায় দোষের কিছু দেখছেন না। তিনি বলেন বিরোধীদের কোনও কাজ নেই তাই খই ভাঁজছেন। অযথা সমালোচনা করছেন। অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনার নিন্দা করে বলেন, দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে।

এই বিষয়ে বর্ধমানের ১নম্বর ব্লক পঞ্চায়েত সমেতির বিডিও(BDO) রজনীশ কুমার যাদব বলেন, কিছুদিন পরেই আমার বিয়ে। পঞ্চায়েত সমেতির সবাই আমাকে ভালোবাসে ।তাই ভালোবেসেই এসবের আয়োজন করেছিলো।আর ওটা পঞ্চায়েত সমেতির অফিসে হয়নি ওটা বাইরে হয়েছিলো ,বাইরে যে মিটিং হল আছে ওখানে হয়েছিলো।আর উনি আমার মায়ের বয়েসি। উনি আমাকে আশীর্বাদ করেছেন । সেই আশীর্বাদের পরেই আমি ওনাকে প্রনাম করে আশীর্বাদটা নিয়েছি। তিনি আরও বলেন এটাতো আমাদের শিক্ষা কালচার ,যেটা আমরা ছোটবেলা থেকে দেখি এসেছি যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয়। এখানে কেন এত সমালোচনা হবে।

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়